বিএনপি নেতা হাজী শহীদুল্লাহ্`র উদ্যোগে কুতুবপুরে লিফলেট বিতরণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫ এএম
বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য কমানোরসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষে আগামী ৪ ফেব্রুয়ারি বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ।
সেই সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাট বাজার জনগণকে সম্পৃক্ত ও সচেতন করার জন্য লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ফতুল্লা থানা বিএনপির অন্যতম নেতা হাজী শহীদুল্লাহ্'র তত্বাবধানে ইউনিয়নের বিভিন্ন এলাকায় হাট বাজারে এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল ইসলাম, কুতুবপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক আশরাফুল আলম হিমেল।
কুতুবপুর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি আবু সাঈদ মাতবর, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আক্তার মোল্লা, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. নাছির প্রধান, মো. জাকির হোসেন, হাফেজ কামাল ও মো. সোহেল সহ অন্যান্য নেতাকর্মীরা। এস.এইচ/জেসি


