Logo
Logo
×

রাজনীতি

সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডে দীপের গণসংযোগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডে দীপের গণসংযোগ
Swapno



আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা সোনারগাঁয়ের সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছড়িয়ে দিতে সোনারগাঁয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে গণসংযোগ করে যাচ্ছেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।

 

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকায় সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ড হরহরদী বাজারে স্থানীয় আওয়ামীলীগ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নতুন ভোটারদের সাথে গণসংযোগ করেন দীপ। গণসংযোগে টানা তৃতীয় মেয়াদে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সকল উন্নায়মূলক কর্মকান্ড সম্পর্কে সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ জনগণকে অবহিত করেন।

 

 

পাশাপাশি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থ বারের মত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়জুক্ত করার জন্য সনমান্দী ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন ভোটার এবং সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করেন। গণসংযোগে বক্তব্যকালে এরফার হোসেন দীপ বলেন, দেশ স্বাধীন হওয়ার পর কোন সরকারই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে এত বিশাল পরিমাণ উন্নায়নমূলক কর্মকান্ড করে দেখাতে পারেনি।

 

 

একমাত্র স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে আজ দেশে পদ্মা সেতু নির্মিত হয়েছে দেশে মেট্রো রেল নির্মিত হয়েছে। তার এই বিশাল উন্নায়নমূলক কর্মকান্ডের আমাদের দেশ এখন শত বছর এগিয়ে গিয়েছে।

 

 

এছাড়া বাংলাদেশ টানা তৃতীয়বারের মত দেশকে নেতৃত্ব দিয়ে দেশকে উন্নায়নের মহাসড়কে দাড় করিয়েছে। তাই আপনাদের সকলের উদেশ্যে বলব আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে টানা চতুর্থবারের মত জয়জুক্ত করে উন্নায়নের ধারা অব্যাহত রাখুন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডা. মো. সামসুল ইসলাম  সভাপতি সনমান্দী ২নং ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগ, সেলিম আহম্মেদ সাধারণ সম্পাদক সনমান্দী ২নং ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ নাসির সভাপতি সনমান্দী ২নং ওয়ার্ড যুবলীগ, সাখাওয়াত হোসেন। 

 

 

সাধারণ সম্পাদক সনমান্দী ২নং ওয়ার্ড যুবলীগ, মোগরাপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিযদ সভাপতি নাহিদুল ইসলাম খোকন, সোনারগা পৌরসভা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ সভাপতি আরাফাত ইসলাম সিয়াম। 

 

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক রিদওয়ান, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সিনিয়র সহ সভাপতি কবীর প্রধান। এছাড়াও সনমান্দী ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন