Logo
Logo
×

রাজনীতি

জেলা ছাত্রদলের নাহিদ ও জিকুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

জেলা ছাত্রদলের নাহিদ ও জিকুর নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল
Swapno


 
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস ও বিদ্যুৎ এর মূল্য বৃদ্ধিসহ জ্বালানী খাতের অব্যস্থাপনার বিরুদ্ধে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূইয়া ও সাধারন সম্পাদক জোবায়ের জিকুর নেতৃত্বে হাজারো নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল।

 

 

বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহিদ মিনার পর্যন্ত এই বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এ সময় বিক্ষোভ মিছিল সমাপ্ত করে জেলা ছাত্রদলের নব-নির্বাচিত সভাপতি নাহিদ ভূইয়া বলেন, নারায়ণগঞ্জে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমাদের আনন্দের সময় না এখন আমাদের আন্দোলন সংগ্রামের সময়।

 

 

আমরা আশা করছি অবিলম্বে এই সরকারের পতন ঘটিয়ে আমরা জাতীয়তাবাদী দলের সরকার প্রতিষ্ঠিত করবো আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জ এমন একটি জায়গা এটি বাংলাদেশর অন্যতম ভাইটাল জেলা।

 

 

এখানে আমাদের দায়িত্ব দেওয়ায় আমি নবগঠিত ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ দেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আর তারেক রহমান সাহেব সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

 

পাশাপাশি আমাদের দলের কেন্দ্রীয় সভাপতি  কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল আর জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবসহ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সাহেবকে ও শুভেচ্ছা জানাই।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতা ই রাব্বি, জেলা ছাত্রদলের সিনিয়ন যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূইয়া, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। 

 

 

জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদসহ রূগগঞ্জ উপজেলা ছাত্রদল, আড়াইহাজার থানা ছাত্রদল, সোনারগাঁ থানা ছাত্রদল, ফতুল্লা থানা ছাত্রদলসহ জেলার সকল ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ।  এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন