কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর বিএনপির লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪১ পিএম
বিএনপির নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার উদ্দেশ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশ।
গতকাল বৃহস্পতিবার (২ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় নগরীর চারারগোপ এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন সংগঠনটির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুলের নেতৃত্বে নেতাকর্মীরা এ লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত নেতৃবৃন্দরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করার পাশাপাশি লিফলেট বিতরণ করেন।
সেই সাথে ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার জন্য শ্লোগানে শ্লোগানে সকলকে আহবান করেন। এসময় লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী ইসমাইল হোসেন।
মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর বিএনপির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর ইসলাম মিঠু, সাবেক যুববিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাড.শরীফুল ইসলাম শিপলু, অর্থ বিষয়ক সম্পাদক সুজন মাহমুদ।
মহানগর বিএনপি নেতা এ্যাড. বিল্লাল হোসেন, খোকন সাহা, সেলিম, আবুল কালাম আজাদ, বকুল, হাবিব মেম্বার, আল-মামুন, আলম, হাজী জোবায়েদ হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, নারায়ণগঞ্জ মহানগর জিয়া মঞ্চের যুগ্ম-আহবায়ক আর আহম্মেদ মনির সহ বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আতাউর রহমান মুকুল বলেন, আগামী ৪ ফেব্রুয়ারী ঢাকা বিভাগীয় সমাবেশ এদেশের খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের লক্ষ্যে ঘোষণা করা হয়েছে।
আশাকরি আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হবো। সেই জন্য প্রয়োজন সকল নেতাকর্মীদের সমর্থন। আপনারা সব সময় গণতন্ত্র উদ্ধার আন্দোলনে যেভাবে রাজপথে ছিলেন; ভবিষ্যত্বেও থাকবেন এই আহবান করছি। এন.এইচ/জেসি


