অনিয়মিত সভাপতি দিয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ
এফ মাহমুদ
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৮ পিএম
একজন অনিয়মিত সভাপতি দিয়ে চলছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যক্রম। সর্বদাই লক্ষ্য করা যায় দলীয় কর্মসূচীগুলো তার অনুপস্থিতি। এতে সভাপতির নেতৃত্বের সংকট মেটাতে হয় কমিটির অন্যান্য নেতাদের। এতে জেলা ছাত্রলীগের অনেক নেতাকর্মীরাই তেক্ত বিরক্ত সভাপতি উপর।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতির আজিজুর রহমান আজিজ এমপি শামীম ওসমানের অনুসারী হওয়া সত্ত্বেও শামীম ওসানের উপস্থিতিতে পালিত বিভিন্ন কমসূচী তাকে দেখা যায় না। সূত্র বলছে, ২০১৯ সালের আজিজুর রহমান আজিজকে সভাপতি এবং আশরাফুল ইসলাম রাফেলকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়।
তবে কমিটি পূর্ণাঙ্গ হওয়ার পর থেকেই লক্ষ্য জেলা ছাত্রলীগের সভাপতি আজিজের নেতৃত্বের সরবতা। তবে সেসময় বিভিন্ন কর্মসূচীতে তার অংশগ্রহণের দেখা মিললেও বর্তমান সময়ের বিভিন্ন কর্মসূচীতে দেখা যায় তার অনুপস্থিতি। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সকাল থেকে গবীর রাত পর্যন্ত আদালতপাড়ায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতারা সক্রিয় ভূমিকা পালন করলেও দেখা যায়নি সভাপতি আজিজুর রহমান আজিজকে।
এছাড়া ইতিমধ্যেই শামীম ওসমান অনুসারীদের মধ্যে একজন অনিয়মিত নেতা হিসেবে বিভেচিত হয়েছে। কারণ শামীম অনুসারী রাজপথে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসলেও দেখা নিয়মিত দেখা যায় না আজিজকে। এছাড়া জেলা ছাত্রলীগের রাজনীতি ত্বরান্বিত করতে দেখা গিয়েছে আজিজের গাফলতি।
কারণ নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাভুক্ত বিভিন্ন থানা কমিটিগুলো মেয়াদোউত্তীর্ণ থাকলে কমিটিগুলো গঠনে উদ্যেগ নিচ্ছে না আজিজ। যার কারণে আজিজের অনুপস্থিতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের রাজনীতির উপর চরম ভাবে প্রভাব পড়ছে। এর কষারত দিতে হচ্ছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাদের।


