Logo
Logo
×

রাজনীতি

নয়া কর্মসূচি নিয়ে সরব বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

নয়া কর্মসূচি নিয়ে সরব বিএনপি
Swapno

 

# টি-টুয়েন্টি খেলার চেষ্টা চলছে দাবি কর্মীদের

 

 

দীর্ঘ দেড় বছর যাবৎ দফায় দফায় আন্দোলন সংগ্রাম করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ইতিমধ্যে তারা বাংলাদেশের প্রতিটি জেলায় বিভাগীয় সমাবেশ করে ব্যাপক নাম অর্জন করেছে। আর তাদের সকল আন্দোলনের দাবি ছিল সাধারণ জনগনের দাবি তাই সাধারণ জনগণ ও তাদের কর্মসূচিতে সম্পৃক্ত হয়। তাই তারা সরকার পতনের সকল আন্দোলনে ব্যাপকভাবে সফল হয়। তাদের ধারাবাহিক কর্মসূচি হিসেবে আগামী ৪ ফেব্রুয়ারি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকায় বিভাগীয় সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

 

সেই পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ থেকে জেলা ও মহানগর বিএনপি ও দলের অঙ্গসংগঠন  ও সহযোগী সংগঠন মিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশ গ্রহনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর তারা তাদের সাথে দেশের সাধারন জনগণকে সম্পৃক্ত করার লক্ষ্যে নগরীর বিভিন্নস্থানে ও ওয়ার্ড,থানা উপজেলায় সাধারণ জনগণের হাতে লিফলেট বিতরণ করছে। যা অনেকটাই গ্রহন যোগ্য বলে মনে করছে সকলেই। এ ছাড়া ও নেতাকর্মী দাবি, এই কর্মসূচি আমাদের চলমান কর্মসূচির মধ্যে অন্যতম এটি ও আমরা ব্যাপক ভাবে সফল করবো।

 

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ছাড়াও অন্যান্য সমমনা বিরোধী দল, জোট ও সংগঠনগুলোও বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহর ও জেলা শহরে একই ধরনের কর্মসূচি পালন করবে। ৩০ ডিসেম্বর গণমিছিল, ১১ জানুয়ারি অবস্থান কর্মসূচি এবং ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিলের পর এটি ছিল যুগপৎ আন্দোলনের পঞ্চম কর্মসূচি হতে যাচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ বিএনপি অনেকটাই উৎসব মুখরভাবে নানা প্রস্তুতি গ্রহন করছেন।

 

আর তারা তাদের দলীয় নেতাকর্মীদের সাথে নিয়মিত এই বিভাগীয় কর্মসূচি নিয়ে দফায় দফায় বৈঠক ও লিফলেট বিরতণ কর্মসূচি পালন করছে। সমাবেশ নিয়ে তাদের ভিতরে এ উৎফুল্লতা দেখে সাধারণ জনগণ ও তাদের সাথে সকল কাজে অংশ গ্রহন করছে। আর তারা ও সরকারের পতনের দাবি নিয়ে জোরদার ভূমিকা পালন করছে। এ ছাড়া ও জানা গেছে, বর্তমানে বিএনপির নেতাকর্মীরা সকল কর্মসূচি পালনে উৎফুল্ল হয়ে থাকে। আর তাদের সকল সম্পৃক্ততায় বিএনপির নেতাকর্মীদের দাবি, আমাদের সকল সফতায় সাধারন জনগণের হাত রয়েছে। আর তাদের হাত ধরেই আমরা বিভাগীয় সমাবেশ সফল করবো।

 

এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, ঢাকার বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে। ইতিমধ্যে আমরা মহানগরের সকল ওয়ার্ড, থানা এবং সকল অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনকে নিয়ে যৌথ সভা করেছি। সেই সভায় সিদ্ধান্ত হয়েছে আমরা নারায়ণগঞ্জ থেকে ব্যাপক লোক সমাগম নিয়ে ঢাকায় যাবো। ইতিমধ্যে আমরা ১ তারিখ ও ২ তারিখ সারাদিন মহানগর বিএনপি ও তার অঙ্গসংগঠন লিফলেট বিরতন করেছে। আর এছাড়াও আমাদের প্রতিটি ওয়ার্ডে ও লিফলেট বিতরন করা হয়েছে। যাতে লোকজন আমাদের ১০ দফা দাবির বাস্তাবয়ানে সাথে থাকে। আর আমরা আশা করছি বিগত দিনগুলোর কর্মসূচি থেকে এ কর্মসুচিটা আমরা ব্যাপকভাবে পালন করতে সক্ষম হবো।

 

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, ১০ দাবি বাস্তায়নের কর্মসূচিতে পালনে আমরা মহানগর যথাযথভাবে প্রস্তুত রয়েছি। আর আমরা আমাদের ওয়ার্ডের সকল নেতাকর্মীদেও বলে দিয়েছি। যে তারা সকলেই যেন প্রস্তুত থাকে। সেই পরিপ্রেক্ষিতে আবার চলতি মাসের প্রথম ও দ্বিতীয়দিন নগরীতে লিফলেট পালন করেছি। আর আমাদের অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী অনেকটাই উৎফুল্ল হয়ে উঠেছে। তাই আমরা আশাবাদী ঢাকার বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ বিএনপি ব্যাপক সংখ্যাক কর্মী নিয়ে অংশ গ্রহন করতে সক্ষম হবে।

 

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এইচ মামুন যুগের চিন্তাকে বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও তার সহযোগী সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আমরা প্রস্তুতি সভা পালন করেছি। আমরা ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে ও পুরো নগরীতে ঘুরে ১০ দফা দাবি বাস্তাবায়নে লিফলেট বিতরন করেছি। আর আমরা ব্যাপক লোক সমাগম নিয়ে অংশ গ্রহন করবো। আর এটা আমাদের চলমান কর্মসূচি নিয়মতি আমাদের কেন্দ্র কর্মসূচি দিয়ে থাকে আমরা সেটা যথাযথভাবে পালন করে থাকি। আর এ কর্মসূচিতে ও কর্মী থেকে সাধারন জনগণের সমাগমটাই বেশি হবে বলে আমি আশাবাদী।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি যুগের চিন্তাকে বলেন, আমরা বর্তমানে চলমান আন্দোলনে রয়েছি। এই স্বৈরাচারী সরকারের পতনের আগমুহুর্ত পর্যন্ত আমাদের এই আন্দোলন অবহৃত থাকবে। আর আগামী ৪ ফেব্রুয়ারি  ১০ দফা দাবি বাস্তায়নের দাবিতে আমরা ঢাকায় আরেকটি বিভাগীয় সমাবেশ পালন করবো। এই সমাবশেকে কেন্দ্র করে আমার ইতিমধ্যে ব্যাপক প্রস্তুুতি গ্রহন করেছি। আর ঢাকায় আমরা শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিতে যদি কোন বাধা আসে তাহলে সেটা আমরা লড়াইয়ের মাধ্যমে প্রতিহত করবো।

 

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব যুগের চিন্তাকে বলেন, ১০ দাবি বাস্তাবায়নে আমরা যে বিভাগীয় সমাবেশ পালন করবো। সেই সমাবশেকে ঘিরে আমরা ইতিমধ্যে আমাদের থানা, ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দর সাথে বৈঠক করেছি। আর তারা অনেকটাই উৎফুল্ল এই সমাবেশে অংশ নিতে। আর ঢাকার সমাবেশে অংশ নিতে আশা করছি। আমাদের কোন বাধার সম্মূখীন হতে হবে না।

 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, এই সমাবেশ আমাদের চলমান আন্দোলনের একটি অংশ। আর এই আন্দোলন আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি। আমরা নারায়ণগঞ্জ তথা ফতুল্লা থানা কমিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছি। আর আশা করছি আমরা বিশাল নেতাকর্মী নিয়ে এই বিভাগীয় সমাবেশ অংশ গ্রহন করবো। আর আমরা ইতি মধ্যে সমাবেশে যাওয়ার পথে কোন বাধার আভাস পায়নি। আর যেখানে বাধা হবে সেখানেই লড়াই হবে সেই ধারা অতিবাহিত রেখেই আমরা কার্যক্রম চালিয়ে যাবো।

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, ঢাকায় যতগুলো প্রোগ্রাম হয় সবগুলোর মধ্যেই আমাদের উপস্থিত থাকতে হয়। সেই প্রেক্ষিতে আমরা সব সময় প্রস্তুত থাকি। আর বর্তমানে আমাদের চলমান আন্দোলন অবহৃত রয়েছে। আর বর্তমানে আমাদের তৃর্ণমূল নেতাকর্মীরা সকল আন্দোলন সংগ্রামে উপস্থিত থাকতে উৎফুল্ল হয়ে উঠে। তাই আমরা আশাবাদী ৪ তারিখের ঢাকায় বিভাগীয় সমাবেশে অংশ নিতে ব্যাপক অংশ নিতে অসংখ্য নেতাকর্মী প্রস্তুত আছে। আর আমরা আশা করছি সেই প্রোগ্রামে যুবদল ও ছাত্রদলের ভূমিকাটা বেশি থাকবে। কারণ ছাত্রদলের নতুন কমিটি আর আমাদের যুবদলের শীঘ্রই নতুন কমিটি আসছে। তাই আমি মনে করছি যুবদল ও ছাত্রদলের কর্মীও সংখ্যাটা একটু বেশি হবে। আর আমাদের কর্মসূচি আরো জোরদার হবে বলে আমরা আশাবাদি। আর সেখানে অংশ নিতে কোন বাধা হবে কিনা বলতে পারছি না। কিন্তু বাধাকে উপেক্ষা করার সকল প্রস্তুতি নিয়েই ঢাকায় প্রস্তুত থাকবে নেতাকর্মীরা।

 

মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহম্মেদ যুগের চিন্তাকে বলেন, আমাদের আন্দোলন হচ্ছে প্রতিনিয়ত বিগত দিনে আমরা টেস্ট খেলা খেলতাম কিছুদিন পর পর এখন আমাদের নিয়মিত টিটুইন্টি খেলা চলতেছে। আর এখন আমাদের নতুনভাবে প্রস্তত হওয়ার কিছু নেই আমরা সকল সময় প্রস্তুত থাকি। আর এবার ও নেতাকর্মীদের সাথে নিয়মিত বৈঠক করছি প্রোগ্রাম সফল করার লক্ষ্যে। আর এখন আমাদের আন্দোলন শুরু বর্তমানে আমরা ১০ দফা দাবিটা সকল জনগণের ধারে ধারে পৌঁছে দিচ্ছি আমরা। ইতিমধ্যে আমরা ১০দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিলি দিচ্ছি। আর ৪ তারিখ আমাদের প্রোগ্রাম এটা আগে ও ছিল কিন্তু বর্তমানে আমার ১০ দফার মেসেজটা সকলের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আর আপনারা অবগত আছেন এ দেশে হিরো আলমের মতো লোককে হারানোর জন্য রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করা হয়। যে দেশে সরকার ভয় পায় সে দেশে বিরোধী দলকে নানা কর্মসূচিতে বাধা দেওয়া ও সম্ভব।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন