Logo
Logo
×

রাজনীতি

নাসিক ১১ও ১২ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি নিয়াজ

Icon

এম সুলতান

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৪ এএম

নাসিক ১১ও ১২ নং ওয়ার্ড আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি নিয়াজ
Swapno



# ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন

 

উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১১ ও ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১২নং ওয়ার্ডের সম্মেলনে সভাপতি হিসেবে নিয়াজুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন।

 

 

১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. জসিম উদ্দিন, সভাপতির নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়। গতকাল শুত্রুবার (৩ ফেব্রুয়ারি) বিকালে খানপুর বার একাডেমি স্কুলে ১১ ও ১২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনে ওয়ার্ড কমিটির এসব নেতা নির্বাচিত করা হয়।

 

 

সম্মেলনে মহানগর আওয়ামীলীগের সভাপতি  আনোয়ার হোসেন বলেন, ১২নং ওয়ার্ড  এলাকায় বঙ্গবন্ধু খুনির বসবাস করে সে শহরে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তার জন্য এইওয়ার্ডে আমরা কোন কাউন্সিলর দাঁড়া করাতে পারি না। বন্দরে রফিক চেয়ারম্যান দালাল এক সময় আমার সাথে জেল খেটেছে। আমরা দালালি করতে পারি না, কারণ আমরা এটা শিখি নাই।

 

 

আমরা এখানে স্লোগান দিয়ে নেতা হওয়া যাবে না। স্লোগান দিয়ে আমাকে দুর্বল করা যাবে না। আমি জানি নেতা কে হবেন।  আমার রাজনৈতিক গুরু আলী আহাম্মেদ চুনকা। আমাদের বক্তব্যকে অনেক রকমের রঙ লাগাবে পত্রিকাওলারা । বিএনপির আমলে বারে বারে কারাভোগ করেছি।

 

 

ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িতে যখন বঙ্গবন্ধু সিঁড়িতে পড়ে ছিলো তখন তো কাউকে দেখলাম না কোর্ট পড়া, তখন কোথায় ছিলেন তারা? আনোয়ার হোসেনকে এই স্লোগান দিয়ে নেতা বানানো যাবে না। সেসব রাজাকারদের বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আগামী দিনে নারায়ণগঞ্জের ৫টি আসনে নৌকা চাই আমরা কারণ নারায়ণগঞ্জবাসী নৌকাকে ভুলে যাচ্ছে।

 

 

মহানগর  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, এই এলাকার নেতাকর্মীরা খুব ত্যাগী। ২০২৪ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। বিএমপি যুদ্ধ অপরাধী দল কারন তাদের জিয়াউর রহমান ও খালেদা জিয়া তাদের পালন করেছে। যুদ্ধাপরাধীদের গাড়িতে পতাকা উঠিয়ে দিয়েছে। মা ও ছেলে মিলে হাজার হাজার কোটি টাকা বিদেশ লুট করেছে।

 

 

খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে ২৪ এর নির্বাচনে। গর্তবার নির্বাচনে সাধারন মানুষ আপনাদের ৫/৭টি আসন দিয়েছে। বিএনপির বন্ধুদের নির্বাচনের জন্য রেডি হন তার পরে খেলা হবে। দুটি ওয়ার্ডে সভাপতি ও সাধারন সম্পাদক যারা হবেন তারা ত্যাগী লোকরাই হবেন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসনা হাবীব, জিএম আরমান, শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মাহামুদা মালা, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান লিটন, যুবলীগ নেতা নুরুজ্জামান, যুবলীগ নেতা জানে আলম বিল্পবসহ প্রমুখ।   এন.হুসেইন/ জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন