Logo
Logo
×

রাজনীতি

ঢাকার সমাবেশে মিছিল নিয়ে যোগদান করলেন না‘গঞ্জ মহানগর ছাত্রদল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৪৪ এএম

ঢাকার সমাবেশে মিছিল নিয়ে যোগদান করলেন না‘গঞ্জ মহানগর ছাত্রদল
Swapno

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনকালীন দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ঢাকার নয়াপল্টনের বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাগর ও সাধারন সম্পাদক রাহিদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ষোষিত বিভাগীয় সমাবেশে নারায়ণঞ্জ মহানগর ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকায় বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের নতুন কমিটি পাওয়ার পর প্রথম প্রোগ্রামে ঢাকার রাজপথে মহানগর ছাত্রদল চমক সৃষ্টি করেছেন।

 

এ সময় সাগর ও রাহিদের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শাহাজাদা রতন, সিনিয়র যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজিব, সাংগঠনিক সম্পাদক মো: রাসেল, যুগ্ম সম্পাদক ওসমান হারুনী প্রীতম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মো: রাজু, যুগ্ম আহবায়ক এ কে হিরা, শাহাদাৎ হোসেন রনি, মেহেদী হাসান, মো: আশরাফুল, বন্দর থানা ছাত্রদলের সদস্য সচিব সাকিব রায়হান খান, যুগ্ম আহবায়ক আলামিন, রোমান, তোলারাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান অনু, মনির হোসেন জিয়া সহ নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিট কমিটি সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রমুখ। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন