Logo
Logo
×

রাজনীতি

ঢাকার সমাবেশে জেলা ছাত্রদলের নাহিদ ও জিকুর নেতৃত্বে বিশাল মিছিল

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫১ এএম

ঢাকার সমাবেশে জেলা ছাত্রদলের নাহিদ ও জিকুর নেতৃত্বে বিশাল মিছিল
Swapno

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ নির্বাচনকালীন দল-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ঢাকার নয়াপল্টনের বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ও সাধারণ সম্পাদক জিকুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্র ষোষিত বিভাগীয় সমাবেশে নারায়ণঞ্জ জেলা ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। ঢাকায় বিভাগীয় সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি পাওয়ার পর ঢাকার রাজপথে প্রথম প্রোগ্রামে চমক সৃষ্টি করেছেন জেলা ছাত্রদল।

 

এ সময় নাহিদ ও জিকুর নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদিকা প্রিয়া ও রূপগঞ্জ,আড়াইহাজার, সোনারগাঁ, ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ জেলার সকল ওয়ার্ড, ইউনিটের নেতৃবৃন্দ প্রমুখ। 

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন