Logo
Logo
×

রাজনীতি

ঢাকার সমাবেশে সাবেক এমপি আঙ্গুরের বিশাল শো-ডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৪ পিএম

ঢাকার সমাবেশে সাবেক এমপি আঙ্গুরের বিশাল শো-ডাউন
Swapno

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা মোতাবেক নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুরের নেতৃত্বে আড়াইহাজার বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

 

শনিবার  (৪ ফেব্রুয়ারি)  দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিভাগীয় সমাবেশে আড়াইহাজার থানা বিএনপির নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার থানা ও পৌর বিএনপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন