Logo
Logo
×

রাজনীতি

গিয়াসউদ্দিনের সাথে নবগঠিত ফতুল্লা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২৭ পিএম

গিয়াসউদ্দিনের সাথে নবগঠিত ফতুল্লা বিএনপির সৌজন্য সাক্ষাৎ
Swapno



নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব-গঠিত ফতুল্লা থানা বিএনপির নেতারা। এসময় তারা গিয়াসউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানান। রোববার (৫ ফেব্রুয়ারি) বিকালে সিদ্বিরগঞ্জে অবস্থিত গিয়াসউদ্দিনের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করতে যান তারা।

 

 

সংক্ষিপ্ত বক্তব্যে গিয়াসউদ্দিন বলেন, বর্তমানে সময়ে দলীয় কাজ করা কঠিন একটা বিষয়। বর্তমানে সরকারের আমলে গণতন্ত্র নেই বরং রাজনীতি করা কঠিন। এই পরিস্থিতির মধ্যে যারা আমরা কাজ করছি প্রত্যেকেই ঝুঁকি নিয়ে কাজ করছি। এরকম হওয়ার কথা না। পাকিস্তান আমলেও স্বৈরশাসক ছিলো তখনও রাজনীতি করেছি এরকম দুর্বিসহ ছিলো না।

 

 

এখন একটা প্রস্তুতি সভা করলেও বাসায় পুলিশি অভিযান রেওয়াজ হয়ে গেছে। এই ঝুঁকির সময় আপনারা দলীয় কাজ করে আসছেন আপনাদের ধন্যবাদ জানাই। নব-গঠিত কমিটির নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংগঠনিকভাবে আপনাদের মনোনিত করা হয়েছে একটা সুনিদিষ্ট দায়িত্ব পালন করার জন্য।

 

 

আপনারা ৪৫টি ওয়ার্ড কমিটি, ৫টি ইউনিয়ন কমিটি এবং থানার পূর্নাঙ্গ কমিটি কাউন্সিলের মাধ্যমে করবেন। আপনারা কখনো নিজেদেরকে বড় নেতা ভাববেন না। ভাববেন না আপনারাই শ্রেষ্ঠ। ৫১ জন্যই সবার উপরে নেতা এটা ভাবার সুযোগ নেই। আপনাদের থেকে দক্ষ নেতাও রয়েছে। যাদেরকে আমরা এখানে একসাথে দায়িত্ব করে দিতে পারি নাই।

 

 

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন আগের কমিটি বিলুপ্ত করে ফতুল্লা থানায় শহিদুল ইসলাম টিটুকে আহবায়ক ও এড. আব্দুর বারী ভুইয়াকে সদস্য সচিব করে  ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন।

 

 

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে সুলতান মাহমুদ মোল্লা, আলাউদ্দিন খন্দকার শিপন, রিয়াদ  মোহাম্মদ চৌধুরী, মো: শহীদুল্লাহ, মো. বিল্লাল হোসেন, লোকমান হোসেন, নজির আহাম্মদ, মঈনুল ইসলাম রতন, মো: হাসান আলী, মাহবুবুর রহমান সুমন। এছাড়াও কমিটিতে ৩৭ জন সদস্য রয়েছেন।   এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন