ঝুলে আছে সোনারগাঁ থানা আ.লীগের পূর্ণাঙ্গ কমিটি
যুগের চিন্তা রিপার্ট
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৯ পিএম
সোনারগাঁ থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি নানা অযুহাতে পৃষ্ঠ হয়ে ঝুলে থাকছে। কারণ ইউনিয়ন সম্মেলনে দীর্ঘ সময় অতিবাহিত করার পর এখনো নানা রকম আনুষ্ঠানিকতার শেষে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নির্বাচিত হচ্ছে। ওয়ার্ডের কার্যক্রম শেষে শুরু হবে ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম।
এতে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর মুখ দেখবে না থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি। কারণ ইতিমধ্যেই আওয়ামীলীগ আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে।
নির্বাচনী হাওয়ার গ্যাড়াকলে দীর্ঘ সময় থামকে থাকতে পারে থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম। এতে করে থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা নির্দিষ্ট সময় না জানিয়ে নেতাকর্মীদের আশার বাণী শুনিয়ে যাচ্ছে।
সূত্র বলছে, গত বছররের ৩ সেপ্টেম্বর সোনারগাঁ থানা আওয়ামীলীগে সম্মেলনের মাধ্যমে দীর্ঘ দুই যুগ পর সোনারগাঁ থানা আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। তবে সম্মেলনের পর সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার ঘোষণা দিলেও কয়েকমাস হয়ে গেলেও থানা আওয়ামীলীগের কমিটি পূর্ণাঙ্গ করা হয়নি।
কিন্তু ১০ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার সম্মেলনের আয়োজন করেন। কিন্তু ইউনিয়ন সম্মেলনগুলোতে নতুন রূপরেখা দেন ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সিভি জমা দেয়ার জন্য। এরপরই ইউনিয়ন কমিটি করা হবে বলে আশ্বস্ত করেছেন থানা আওয়ামীলীগের কমিটি।
তবে এভাবে দীর্ঘ সময় অতিবাহিত করার মাধ্যমে কৌশলে থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রমকে ঝুলিয়ে রাখলেন থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। তবে থানা আওয়ামীলীগের শীর্ষ নেতারা বলছে মাসেক খানেক সময়ের মধ্যে ইউনিয়ন ওয়ার্ডের কার্যক্রম শেষ করতে পারবে।
এছাড়া পাশাপাশি চেষ্টা করে যাচ্ছে থানা আওয়ামীলীগের কমিটিকে পূর্ণাঙ্গ করার। তবে স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহল বলছে, ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি গঠনের কার্যক্রম শীঘ্রই সমাপ্ত করতে পারবে বললেও ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির কার্যক্রম দীর্ঘসময় অতিবাহিত হবে। এর মধ্য দিয়ে থানা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি আটকে থাকছে।
কারণ জাতীয় সংসদ নির্বাচন দিন যাচ্ছে ঘনিয়ে আসছে। নির্বাচনী হাওয়া পুরোদমে শুরু হয়ে গেলে তখন থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম আবার ধামাচাপা পড়ে যাবে। তবে এভাবে সময় অতিক্রম হলে দীর্ঘসময় থানা আওয়ামীলীগের কমিটি অপূর্ণ থাকবে।
এ বিষয়ে সোনারাঁ থানা আওয়ামীলীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূইয়া বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের কার্যক্রম মাসেক খানেকের মধ্যে শেষ করতে পারব বলে আশা করছি। এরমধ্যেই চেষ্টা করে যাচ্ছি থানা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করতে।এন.হুসেইন/জেসি


