স্বচ্ছ রাজনীতির মাধ্যমে মহানগর আ.লীগের রাজনীতিকে মসৃণ করছে তারা
ইফতি মাহমুদ
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৪ এএম
এড. খোকন সাহা, শাহ্ নিজাম, জি এম আরমান ও মাহমুদা মালা (বা-দিক থেকে)
আওয়ামী লীগের সূতিকাগার খ্যাত নারায়ণগঞ্জ বছর জুড়েই সারাদেশ ব্যাপী আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকে। বছরজুড়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতি রিপ্রেজেন্ট হচ্ছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বেশকয়েকজন নেতার স্বচ্ছ রাজনীতির মাধ্যমে।
আর এ সকল নেতারাই বছর ব্যাপী নানারকম দূর্যোগ বিপর্যয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের পক্ষে আগ্রণী ভূমিকা রাখছে। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে ত্বরান্বিত করতে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে তাদের ভূমিকা ছিল অতুলনীয়। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগকে স্বচ্ছ রাজনীতির মাধ্যমে মসৃণ করে যাচ্ছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে বেশকয়েকজন নেতার নেতৃত্ব নিয়ে নানাবিধ প্রশ্ন থাকলেও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বেশকয়েকজন নেতার রাজনৈতিক নেতৃত্ব নজর কেড়েছে কেন্দ্রীয় নেতাদের। কারণ তাদের রাজনৈতিক নেতৃত্ব নারায়ণগঞ্জের গন্ডি পেড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতে প্রশংশিত হয়েছে।
কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতিতে বহু নেতাদের ছড়াছড়ি থাকার কারণে ত্যাগী নেতাদের মধ্যে অনেকেই ঝড়ে পড়েছে। তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, যুগ্ম সম্পাদক জি এম আরমান এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা দলের প্রতি সততা ও আদর্শকে লালন করে দলের জন্য আজও ত্যাগ-তিতিক্ষা স্বীকার করে; এখনো দলে মাথা উঁচু করে নেতৃত্বে দিয়ে যাচ্ছেন।
তবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত ঐক্যবদ্ধ রাখতে অতুলনীয় ভূমিকা রেখে যাচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। কারণ সে ছাত্ররাজনীতির মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনীতিবীদ।
যার কারণে বাংলাদেশ আওয়ামীলীগ তার উপর আস্থা রেখে টানা দ্বিতীয়বারের মত নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিয়েছেন। তিনি রাজনীতিতে যেমন একজন দক্ষ সংগঠকের প্রমাণ দিয়েছেন তেমন একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে নারায়ণগঞ্জ আদালতপাড়ায়ও ব্যাপক সুনাম কুড়িয়েছে।
কারণ বেশ কয়েকবার নারায়ণগঞ্জ আইনজীবী সমিতিতে আইনজীবীদের ভোট নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনগুলোতে আওয়ামী সমর্থিত প্যানেলের জয়ের পিছনে রয়েছে তার বিশেষ অবদান।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের একজন দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। কারণ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তার ভূমিকা অপরসীম এবং ভারসাম্যপূর্ণ ও পরিস্থিতি বিবেচনায় দূরদর্শী নেতা হিসেবে নারায়ণগঞ্জ শহরে ব্যাপক পরিচিত।
শাহ্ নিজাম ছাত্র রাজনীতি থেকেই দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে আগ্রণী ভূমিকা রাখার মাধ্যমে দলে ব্যাপক প্রশংশা কুড়িয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বিভিন্ন সভা সমাবেশকে সফল করার পিছনেও তার রয়েছে অতুলনীয় ভূমিকা।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আরেক যুগ্ম সম্পাদক জি এম আরমান কোন রকম পদ পদবী ছাড়া ছাত্র রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিতে পর্দাপন করেন। কারণ ছাত্র রাজনীতির নেতৃত্বের প্রতি মুগ্ধ হয়ে ১৯৯৬ সালে বন্দর থানা আওয়ামী লীগের সদস্য করা হয়।
পরবর্তীতে দলীয় বিভিন্ন আন্দোলন সংগ্রামে তার অতুলনীয় ভূমিকা মূল্যায়িত করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়। যার কারণে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে ইতিমধ্যে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছে।
এছাড়াও, আগামীতে একজন নারী নেত্রী হিসেবে যার নাম বারবার আলোচনায় আসবে বলে রাজনীতি সচেতন মহল মনে করেন, তিনি হলেন মাহমুদা মালা। যিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতৃত্বে দিয়ে নারায়ণগঞ্জ আওয়ামী রাজনীতিতে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কারণ তার গ্রহণযোগ্যতা নারায়ণগঞ্জের গন্ডি পেড়িয়ে কেন্দ্রীয় রাজনীতিতে রয়েছে। ১৯৮৮ সাল থেকেই ছাত্র রাজনীতির মাধ্যমে আওয়ামী রাজনীতিতে তার হাতে খড়ি।
এরপর নারায়ণগঞ্জ মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি হন। এছাড়া তার ছাত্র রাজনীতির উপর আস্থা রেখে ২০০৫ সালের দিকে নারায়ণগঞ্জ জেলা যুব মহিলালীগে প্রথমবারের মত সম্মেলনের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে তার দক্ষ নেতৃত্বের পুরষ্কার স্বরূপ নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়।
পাশাপাশি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে নেতৃত্ব দিতে গিয়ে মহিলা নেত্রী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের রাজনীতিতে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহলের মতে, নারায়ণগঞ্জে আওয়ামী রাজনীতিতে বহু নেতাদের ছড়াছড়ি থাকলেও নিজের সততা ও আদর্শের মাধ্যমে নিজ সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে তারা প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হিসেবে পরিচিতি লাভ করেছে। এন.হুসেইন/জেসি


