হাজী শহীদুল্লাহ্`কে ফুলের শুভেচ্ছা জানালেন যুবদলের নেতাকর্মীরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৬ পিএম
ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হওয়ায় হাজী শহীদুল্লাহ্'কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুতুবপুর ইউনিয়নে অবস্থিত হাজী শহীদুল্লাহ্'র নিজস্ব বাস ভবন এসে এ শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম ইসলাম জয়,সাধারণ শামীম আহাম্মেদ,সহ-সভাপতি আজিজ পাশা, মাকসুদুল ইসলাম লিখন,যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন সহ-প্রচার সম্পাদক মো. আজিজ প্রমুখ। এন.হুসেইন/জেসি


