Logo
Logo
×

রাজনীতি

নানা পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন

Icon

লিমন দেওয়ান

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

নানা পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে জেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন
Swapno


 
আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার তৎপরতা জোরদার করছে বিএনপি। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। সেই পরিপ্রেক্ষিতে তারা ধাপে ধাপে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।

 

 

ইতিমধ্যেই জেলা বিএনপির ৫টি ইউনিট কমিটি গঠন করেছে। আর তাদের দিক নির্দেশনা দিচ্ছে আগামী আন্দোলনের বিষয়ে। অপর দিকে জেলা বিএনপির সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ও নিজেদের কমিটি পূর্ণাঙ্গ ও সকল ইউনিট কমিটিগুলো গঠন করে তৃণমূলের কাছে জোরদার আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়াসহ যে কমিটিগুলো এখনো হয়নি সেই কমিটিগুলোর দ্রুত গঠন করাতে কেন্দ্রে দৌড়ঝাঁপসহ নানাভাবে ব্যস্ত সময় পার করছে জেলা ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

তারই মাঝে তারা এখন পরিকল্পনা করছে ধাপে দাপে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সেই আশাবাদ নিয়েই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর সফল হচ্ছে। এ ছাড়া ও বিএনপির নেতাকর্মীরা নানা সময় বক্তব্যের মাধ্যমে বলেছে, শান্তিপূর্ণভাবে বর্তমান সরকারের পতন ঘটাবে। তার এই বক্তব্যে ও অনেকে একমত হয়ে নিশ্চুপভাবে এগিয়ে যাচ্ছে।

 

 

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরেই দ্বাদশ সাংসদ নির্বাচন শুরু হবে সেই পরিপ্রেক্ষিতে দলসহ দলের ইউনিটগুলো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিএনপি। অপর দিকে জেলা বিএনপির কমিটি ৪ মাস যাবৎ দেওয়া হলেও তারা যোগ্য নেতৃত্ব দ্বারা ৫টি ইউনিট কমিটি গঠন করেছে; আর ব্যাপক সাড়া আন্দোলনের ডাক দিচ্ছে।

 

 

আর নতুন কমিটির সকলকে নিয়ে এখন ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা কর্মসূচিকে ফোকাস করে তারা ইউনিয়নের নেতৃবৃন্দদের ঘোষণা দিচ্ছেন ও সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছেন। অপর দিকে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জেলা ছাত্রদল ও কৃষকদল তারা ও বর্তমানে তাদের কমিটিকে আরো শক্তিশালী করতে সকল নেতা-কর্মীদের সাথে আলাপ আলোচনা করছে কমিটি পূর্ণাঙ্গ করার জন্য।

 

 

আর তারই পর পর সকল ইউনিট কমিটিগুলো তৃণমূল দ্বারা করে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার জন্য। অপর দিকে জেলা যুবদলের নতুন কমিটি আসছে শীগ্রই তারই মাঝে বর্তমানে যারা কমিটিতে রয়েছে। তারা আন্দোলন সংগ্রামে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছেন। আর তারা নেতাকর্মীদের আরো ঐক্যবদ্ধ করতে কর্মীসভা পালন করবেন।

 

 

এছাড়া ও তারা দাবি জানাচ্ছে, দেশের গণতন্ত্র আবারো দেশের জনগণ ফিরিয়ে দিবে। আর তারা আরো দাবি করছে এই তত্ত্বাবধায়কের দাবি শুধু বিএনপির নয় এটা দেশের জনগণের দাবি তাই আমরা এই দাবি ও এই সরকারের কাছ থেকে আদায় করে ছাড়বো। আর সকলেই এখন যার যার নিয়মনীতি অনুযায়ী স্টেপ বায় স্টেপ সামনের দিকে এগিয়ে যাওয়ার পথেই চলছে।

 

 

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, জেলা বিএনপিকে আমরা নানা পরিকল্পনা ও প্ল্যান করেই এগিয়ে যাচ্ছি। তারই প্রেক্ষিতে আমরা কিছুদিন আগে ৫টি ইউনিট কমিটি গঠন করেছি। আর তাদেরকে বলে দিয়েছে অতি দ্রুত ইউনিয়ন কমিটিগুলো গঠন করতে।

 

 

আর সেদিন ঢাকার বিভাগীয় সমাবেশে আমাদের আরেকটি কর্মসূচির অনুমোদন দেওয়া হয়েছে। আর সেই পথযাত্রা কর্মসূচি আমাদের ইউনিয়নগুলোর মধ্যেই হবে। আর সে বিষয়ে আমরা সকলকে নির্দেশনা দিচ্ছি তারা যাতে সকল ইউনিয়নে কর্মংসূচি পালন করে থাকে।

 

 

তিনি আরো বলেন, আমাদের জেলা বিএনপির যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেটা এখানো পূর্ণাঙ্গ করা হয়নি। আমরা কিছুদিন আগে যে পাঁচটি কমিটি দিলাম এই কমিটির যে নেতৃবৃন্দ। তাদের সাথে আজকে ও আমরা কথা বার্তা বলেছি। আর তারা কমিটি পাওয়ার পর থেকেই ১১ তারিখের কর্মসূচি নিয়ে বেশি ভাবছে।

 

 

আর এই কমিটিগুলো একটি ম্যাচউইট হলে সকল থানা বিএনপির এবং নারায়ণগঞ্জ জেলার সকলকে নিয়ে যেভাবে সংগঠনকে আরো শক্তিশালী করা যায়। আর আমরা এখন প্রথমে পাদান্ন দিচ্ছি কেন্দ্রীয় কর্মসূচিগুলো। আর তার মাঝামাঝি আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা একটি চেইন অব কমান্ডের মাধ্যমে আমাদের পূর্ণাঙ্গ কমিটি ও গঠন করে ফেলবো। আর তা ছাড়া আমাদের জেলা বিএনপির রাজনীতিতে এখন আর আগের মতো কোন সংকট নেই।

 

 

আর প্রথমে থাকলে ও আমরা সেগুলো ক্লিয়ার করে ফেলেছি। আর আমাদের অঙ্গসংহঠনের কমিটিগুলো কেন্দ্র আস্তে আস্তে গঠন করে ফেলেছে। আমরা একবার আশাবাদী যদি আমরা দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে পারবো।

 

 

আর দেশকে আমরা আবারো এই স্বৈরাচারিদের হাত থেকে মুক্ত করে। দেশের সাধারন মানুষের সকল চাহিদা ও দাবি তাদের কাছে ফিরিয়ে দেব। আর সেই পরিকল্পনার মাধ্যমে আমরা দাপে দাপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি।

 

 

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম টিটু যুগের চিন্তাকে বলেন, জেলা বিএনপির সাবেক যে কমিটি ছিল তারা থাকাকালিন ৫টি ইউনিট কমিটি দেওয়া হয়েছিল। আর তার পর বর্তমান কমিটি হওয়ার আবার ও আরো ৫টি ইউনিট কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটি পাওয়ার পর আমরা দলীয় কর্মসূচি পালনই করে যাচ্ছি।

 

 

আমরা নিজেরা জেলা বিএনপির আওতাধীন সকল নেতাকর্মীদের নিয়ে এখানো আলাদা মিটিং করতে পারিনি। আমরা শীগ্রই সকলে মিলে আবার মিটিং করবো। তার মাধ্যমে আমাদের নেতাকর্মীদের মধ্যে একটি চেইন অব কমান্ড সৃষ্টি হবে। তার মাধ্যমে আমাদের আন্দোলন সংগ্রাম আরো জোরদার হবে।

 

 

তিনি আরো বলেন, এখন আমাদের নেতাকর্মীরা অনেকটাই ঐক্যবদ্ধ রয়েছে। তার কারণেই আমরা সাধারন জনগণের সাড়া পাচ্ছি। আর যদি সেটা থাকতো না তাহলে আমাদের বিশ্বাস করে দেশের মানুষ আমাদের সাথে আন্দোলন গড়ে তুলতে আসতো না। তার ছাড়া ও আমরা আরো ব্যাপক পরিকল্পনা করে রেখেছি আশা করছি এবছর নির্বাচনের আগ মুহুত্ব পর্যন্ত স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো।

 

 

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, আমাদের জেলা যুবদলের আওতাধীন যে ইউনিটগুলো আছে সেগুলো যোগ্য নেতৃত্ব দ্বারা শীগ্রই পরিপূর্ণ করবো। আমরা ইতিমধ্যে সকলের সাথে আলাপ আলোচনা করেছি। একটি কর্মী সভার করার জন্য। আর আমাদের জেলা যুবদলের আহ্বায়ক একটু অসুস্থ রয়েছে।

 

 

তিনি সুস্থ হলেই আমাদের যে পরিকল্পনা করে রেখেছি সেদিকে আগাবো। আর আমরা যে কর্মী সম্মেলন করতে চাচ্ছি তার মাধ্যমে আমরা নেতাকর্মী ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবো। আর যাতে সামনের যে আন্দোলন সংগ্রাম কেন্দ্র আমাদের দিবে সেগুলো যাতে আমরা সাংগঠনিকভাবে ব্যাপক করে পালন করতে পারি।

 

 

তিনি আরো বলেন, আমি কিন্তু অনেক বছর যাবৎই ছাত্রদল থেকে যুবদল পর্যন্ত আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে সক্রিয় রয়েছি। আর আমরা জানি কোথায় কি কি সংকট রয়েছে আমরা ইতিমধ্যে অনেকগুলো ঠিক করে ফেলেছি। আর বাকিগুলো ও অচিরেই ঠিক করে ফেলবো।  

 

 

জেলা কৃষকদলের আহ্বায়ক ডা. শাহীন যুগের চিন্তাকে বলেন, জেলা কৃষকদলের কিছুদিন আগে নতুন ২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আর আমরা সদস্যর সংখ্যা আরো বাড়াবো পর্যায়ক্রমে। আমরা অতি শীঘ্রই নারায়ণগঞ্জ জেলায় কৃষক দল হবে ছাত্রদল ও যুবদলের সাথে প্রতিযোগীতা। আর সেই দিকে লক্ষ্যে করেই আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। আশা করছি আগামীতে আমরা আমাদের আন্দোলণ সংগ্রামের মাধ্যমে দলকে আরো শক্তিশালী করতে পারবো।

 

 

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইঁয়া যুগের চিন্তাকে বলেন,আমরা প্রথমেই একটি টার্গেট রেখেছি জেলা ছাত্রদলের নতুন কমিটি পূর্ণাঙ্গ করা। আর সামনে আন্দোলণ সংগ্রামের সময় সেই দিকে লক্ষ্যে করে কমিটিটি পূর্ণাঙ্গ করাটা অনেকটাই জরুরী। আর তার পাশাপশি জেলা আওতাধীন যে ১২টি ইউনিট রয়েছে সেগুলো ও আমরা অতি শীঘ্রই গঠন করে ফেলবো।

 

 

আর আমরা সবসময় চাই সকলেই যাতে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করে থাকে সেই দিকে লক্ষ্যে রেখেই কাজ করি। আর কিছু ক্ষেত্রে আমাদের সাথে গ্রুপিং হয়। কিন্তু এ সময় সেটা করা ঠিক না।

 

 

আর আমি মনে করি সকল গ্রুপ ভেঙ্গে সকলে দলবদ্ধভাবে কাজ করা হলে ভালো হতো। আর বর্তমানে আন্দোলন সংগ্রামের বছর সেই পরিপ্রেক্ষিতে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি; ইনশাল্লাহ আমরা সফল হবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন