১১নং ওয়ার্ডে কামাল হোসেন’কে সভাপতি দেখতে চায় তৃণমুল আওয়ামী লীগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৮ পিএম
উৎসবমুখর পরিবেশে ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১১নং ওয়ার্ডে মো. জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হলেও সভাপতি পদ ঘোষণা করা হয়নি, অভিযোগ উঠেছে সভাপতি পদ নিয়ে চলছে তালবাহানা।
মহানগর আওয়ামীলীগের নেতারা যাচ্ছেতাই করে নিজেদের পছন্দের মানুষকে আসিন করতে চাচ্ছে। সভাপতি পদে একাদিক নেতার নাম শোনা গেলেও ১১ নং ওয়ার্ড আওয়ামীলীগের তৃণমুলের দাবী মো. কামাল হোসেনকে সভাপতি করা হক। কিন্তু এই ওয়ার্ডের খোজ খবর না নিয়ে একটি চক্র সভাপতি পদ নিয়ে কুটচাল করছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে ইতি মধ্য বিতর্কের সৃষ্টি হয়েছে। তৃণমুলের দাবী গঠনতন্ত্র বিরোধী কোন কাজ করা হলে তারা তা মেনে নেবে না। ১১ নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ পরিবারের সন্তান মো. কামাল হোসেন ছাত্র জীবন থেকেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। কামাল হোসেন হাজীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের দুইবার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
তার বড় ভাই মুক্তিযোদ্ধা সেলিম বাদশা মিয়া, ছোট ভাই শাহজাদা মিয়া ছিলেন আওয়ামীলীগের নিবেদিত প্রান। এই পরিবারে তিন ভাই মুক্তিযোদ্ধা। কামাল হোসেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। একেএম শামসুজ্জোহা, গোলাম মোর্শেদ ফারুকী, আব্দুর সাত্তার মরণ, আনসার আলী, মফিজ এদের সাথে রাজনীতি করেছে এই পরিবারের সদস্যরা।
মিছিল মিটিং থেকে শুরু করে ওয়ার্ডের প্রতিটি কর্মসুচিতে সরভ ছিল এই পরিবার যা এখনও অব্যাহত রয়েছে। নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের কাছে ওয়ার্ড আওয়ামীলীগের দাবী সৎ যগ্য প্রার্থীকে সভাপতি করা হক।
তবে ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমীকলীগ, মহিলা আওয়ামীলীগসহ তৃণমুল কামাল হোসেনকে সভাপতি পদে দেখতে চায়। এন.হুসেইন/জেসি


