নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন দীপ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৪ পিএম
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নায়নের বার্তা সোনারগাঁয়ের সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছড়িয়ে দিতে সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নের ওয়ার্ডগুলোতে ধাপে ধাপে গণসংযোগ করে যাচ্ছেন মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এরফান হোসেন দীপ।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ড পরমেশ্বরদি স্ট্যান্ডে স্থানীয় আওয়ামীলীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নতুন ভোটারদের সাথে গণসংযোগ করেন দীপ। গণসংযোগে টানা তৃতীয় মেয়াদে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সকল উন্নায়মূলক কর্মকান্ড সম্পর্কে নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ জনগণকে অবহিত করেছেন। পাশাপাশি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে টানা চতুর্থ বারের মত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়জুক্ত করার জন্য নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন ভোটার এবং সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করছেন। গণসংযোগ শেষে স্থানীয় আওয়ামীলীগ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নতুন ভোটারদের উদ্দেশ্যে এরফান হোসেন দীপ বলেন, সামনে দ্বাদশ সংসদ নির্বাচন আসছে এ নির্বাচনে কেন আপনারা আবারও আওয়ামীলীগ সরকারের উপর আস্থা রাখবেন। কারণ বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের ছোঁয়ায় আজ ডিজিটাল বাংলাদেশে আমরা পর্দাপন করতে পেড়েছি। আর এই ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা সকলেই উপভোগ করছি। পাশাপাশি বাংলাদেশ আওয়ামীলীগের বিশাল আকারের উন্নায়নশীল কর্মকান্ডের কারণে আমরা একটি উন্নায়নশীল দেশ হিসেবে বিশ্বে পরিচিত পাচ্ছি। যার কারণে আবারও আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নতুন ভোটারদের উদ্দেশ্যে বলব আপনাদের প্রথম ভোট এ দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের মার্কা নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের উন্নায়নের ধারা অব্যাহত রাখার সুযোগ দিন।
এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল বাতেন সাধারণ সম্পাদক নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ, মোঃ আবুল মেম্বার সভাপতি ৭নং ওয়ার্ড নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ, মোঃ সেলিম সভাপতি ২নং ওয়ার্ড যুবলীগ, আওয়ামী লীগ নেতা আঃ রব, বিল্লাল, হাতেম, মোঃ মাসুম মোল্লা নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী যুবলীগ, মোগরাপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ সভাপতি নাহিদুল ইসলাম খোকন, সোনারগাঁ পৌরসভা শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ সভাপতি আরাফাত ইসলাম সিয়াম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রিদওয়ান, বারদী ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সিনিয়র সহ সভাপতি কবীর প্রধান এছাড়াও নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠন থেকে শুরু করে ওয়ার্ডের তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


