Logo
Logo
×

রাজনীতি

জোটে থাকা নিয়ে জাপা’র ভাবনা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৭ পিএম

জোটে থাকা নিয়ে জাপা’র ভাবনা
Swapno

 

# নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকার দাবিতে আ.লীগ কর্মীরা

 

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা হিসেব-নিকেশ চলছে ক্ষমতাসীন মহাজোট ও ক্ষমতার বাইরে থাকা ২০ দলীয় জোটের মধ্যে। বিশেষ করে জোটের নেতৃত্বে থাকা আওয়ামীলীগ ও বিএনপি মুল ভুমিকা পালন করছে নির্বাচনী ছক তৈরীতে। ইতিমধ্যে আওয়ামীলীগ আগামী নির্বাচনকে সামনে রেখে এই বছরকে নির্বাচনী প্রচারণায় নেমে নৌকার জন্য ভোট চেয়ে যাচ্ছেন। সেই সাথে টানা চতুর্থ বারের মত ক্ষমতায় থাকার জন্য তারা নানা হিসেবে নিকেশ কষছেন। এছাড়া আগামী নির্বাচনে কারা দলীয় মনোনয়ন পাবে তাদের তালিকা করে যাচাই বাছাই কার্যক্রম শুরু করেছে।  

 

এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা এখন থেকে সক্রিয় হতে শুরু করেছে। কিন্তু তাদের সাথে পিছিয়ে নেই ক্ষমতাসীন দলের প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না আসলেও ভিতরে ভিতরে তাদের প্রস্তুতি রয়েছে। তবে ত্বত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে অংশ গ্রহন করবে। তবে নারায়ণগঞ্জ-৫ আসনে দীর্ঘ দিন যাবৎ নৌকার প্রার্থী  দেয়ার দাবী জানিয়ে আসছে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা কর্মীরা। দিনের পর দিন তাদের এই দাবী জোরালো হচ্ছে।

 

অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মাঝে আলোচনা হচ্ছে আগামী নির্বাচনে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মহাজোটে  না থাকলে এখানে জাতীয় পার্টির প্রার্থীরা ব্যাকফুটে পরতে পারে। তবে আগামী নির্বাচনে কী হতে যাচ্ছে তা এখন থেকে আলোচনা চলছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ গ্রীন সিগন্যাল না পাওয়ায় কেউ তেমনভাবে পুরোদমে মাঠে নামছে না। সকলেই প্রধানমন্ত্রীর নির্দেশনার দিকে তাকিয়ে আছে। তিনি কি নির্দেশনা দেন।  

 

জাতীয় পাটির একাধিক সূত্রমতে, এদিকে জাতীয় পার্টির স্থানীয় ও শীর্ষ নেতাদের সুত্রমতে, দলের হাইকমান্ড নারায়ণগঞ্জের দুটি আসনে কোন ছাড় দিবে না। যে কোন উপায়ে আগামী নির্বাচনে এই দুটি আসানে জাতীয় পার্টির প্রার্থীকে জয়ী করতে চায় জাতীয় পার্টির নেতৃবৃন্দ। তারই অংশ হিসেবে ইতোমধ্যে নারায়ণগঞ্জ- ৫ আসনের বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের নিয়ে মতবিনিময় করেছেন। সেই সাথে তারা যেন নির্বাচনের মাঠে প্রস্তুত থাকে সেই আহবান রাখেন। তবে ক্ষমতাসীন দল তাদের এবার আর ছাড় দিতে চান না। তারা নৌকা ভোট দিয়ে তাদের দলের মনোনীত প্রার্থীকে জয়ী করতে চান।

 

অপরদিকে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ আসনে আওয়ামী লীগের একাধিক গ্রুপিং থাকায় সেই সুযোগ কাজে লাগাতে চায় জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এছাড়া এখানে ক্ষমতাসীন দল থেকে একাধিক প্রার্থী মাঠে নেমেছে দলীয় মনোনয়নের জন্য। কিন্তু শেষ নাগাত মনোনয়নের কার পাল্লা ভারী তা কেউ জানে না। কেননা সকলেই যে যার মত করে কেন্দ্রীয় হাই কমান্ডের সাথে যোগাযোগ করে যাচ্ছেন। তাই এই দুই আসনে আগামী দ্বাদশ নির্বাচন নিয়ে এখন থেকে আলোচনা চলছে। 

 

তবে বিএনপি যদি নির্বাচনে আসে আর আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি শরীক থাকলে শেষ পর্যন্ত জাতীয় পার্টির মিশন সাকসেস হলে গত দুই বছর ধরে আওয়ামীলীগের যে সকল সম্ভাব্য প্রার্থী নারায়ণগঞ্জ-৩ ও ৫ আসনে নির্বাচন করার বাসনা নিয়ে কার্যক্রম চালিয়ে আসছেন, তাদের কপাল পুড়বে। কিন্তু শেষতক কী হয় সেদিকে তাকিয়ে আছে স্থানীয় নেতা কর্মীরা। তা নিয়েই এখন থেকে নানা আলোচনা চলছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন