Logo
Logo
×

রাজনীতি

গিয়াসউদ্দিনের কারিশমায় ব্যাকফুটে স্বার্থ হাসিল করা নেতারা

Icon

এফ মাহমুদ

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩১ পিএম

গিয়াসউদ্দিনের কারিশমায় ব্যাকফুটে স্বার্থ হাসিল করা নেতারা
Swapno

 

# অতীতে কমিটি আকড়ে রাখা বিতর্কিত নেতারা সাইডলাইনে

 

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে যোগ্য নেতৃত্বের অভাব মোচন হচ্ছিল না। কারণ নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে কমিটির রদবদল ঘটলেও তৃতীয় শ্রেণীর নেতারাই ঘুরে ফিরে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব পাচ্ছিলেন। নারায়ণগঞ্জ বিএনপিতে কমিটি ম্যাকার খ্যাত বেশকয়েকজন নেতা তাদের এজেন্ট হিসেবে তৃতীয়সারীর নেতাদের সর্বদা পদায়ন করার মাধ্যমে জেলা বিএনপির রাজনীতিকে তাদের পকেটে পুরে নিতেন।

 

যার কারণে জেলা বিএনপিতে বহু বড় বড় নেতা থাকা সত্ত্বেও নারায়ণগঞ্জ জেলা বিএনপি রাজনীতিতে নিষ্ক্রিয় ছিল। তবে কেন্দ্রীয় নীতি নির্ধারকরা তাদের কমিটি মেকিং করার নীল নকশাকে এবার ভেঙ্গে দিয়ে জেলা বিএনপিতে পূর্ণসক্ষম নেতাদের দ্বারা নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে নবরূপে সাজিয়েছে। যার ফলে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে আবার সুবাতাস বইছে। এতে করে নারায়ণগঞ্জ বিএনপির কমিটি মেকার খ্যাত নেতারা মিইয়ে গেছে।

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূলের নানা রকম অভিযোগ ছিল। কারণ জেলা বিএনপিতে অযোগ্য নেতৃত্ব প্রবাহমান ছিল। যার কারণে নারায়ণগঞ্জ জেলা বিএনপির তৃণমূল থেকে অযোগ্য তৃতীয়সারীর নেতৃত্বের অবসান ঘটিয়ে জনসম্পৃক্তপূর্ণ কর্মীবান্ধব নেতাদের পদায়নের দাবি উঠে। তখনই জোড়েশোড়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের নাম শোনা যায়।

 

এছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপুর নাম শোনা যায়। তবে মোস্তাফিজুর রহমান দিপু সাফ জানিয়ে দেয় জেলা বিএনপির রাজনীতিতে এখন তিনি আসছেন না। পরবর্তীতে নারায়ণগঞ্জ গত বছরের শেষ দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহবায়ক এবং দিপু ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি গঠিত হয়।

 

এরপর থেকেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে সুবাতাস বইতে থাকে। পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে ত্যাগী যাদের নেতৃত্ব বিকাশে পূর্ণসক্ষমতা রয়েছে সে সকল নেতাদের মূল্যায়ন বৃদ্ধি পাচ্ছে। এতে করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি দিন যত অতিবাহিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতি মাথা তুলে দাড়াচ্ছে। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠার মোস্তাফিজুর রহমান দিপুরও অবদান রয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে নানা রকম পদক্ষেপ গ্রহণ করে স্বচ্ছ রাজনীতি ফেরাতে কাজ করেছে।

 

এছাড়া কেন্দ্রেও রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। যার ফলে দিপু ভূইয়ার অনুসারীরা শুধু জেলা বিএনপিই নয় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনে তাদের কর্মী সমর্থকরা মূল্যায়িত হচ্ছে। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপিকে কুক্ষিগত করে জেলা বিএনপিতে যারা একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান সময়ে জেলা বিএনপিতে তাদের বিচরণ একেবারে নেই বললেই চলে। তবে নারায়ণগঞ্জ বিএনপিতে রাহুগ্রাস ক্ষ্যাত সবচেয়ে আলোচিত নেতা নজরুল ইসলাম আজাদ জেলা বিএনপিতে একক আধিপত্য বিস্তার করলেও এখন অনেকটা মিইয়ে গিয়েছেন।

 

কারণ জেলা বিএনপি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনে দল থেকে দূরে সরে থাকা তৃতীয়সারীর নেতাদের পদায়ন করার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। তবে বর্তমান সময়ে জেলা বিএনপি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গসংগঠনে নজরুল ইসলাম আজাদের প্রভাব ন্যুজ হওয়াতে ধীরে ধীরে নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে তারা একক আধিপত্য ভেঙ্গে পড়েছে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বর্তমান যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে প্রায় আজাদের সহায়ক হিসেবে কাজ করেছিলেন যেটা জেলা বিএনপির বেশকয়েকজন প্রায় সময়ই মন্তব্য করেছেন।

 

তবে আজাদের বিভিন্ন অনুসারীদের জেলা বিএনপিতে পদায়ন এবং থানা বিএনপিতে আজাদের একক আধিপত্য প্রতিষ্ঠায় নেপথ্যে ছিলেন মামুন মাহমুদ। যার ফলে জেলা বিএনপির নেতৃত্বে থাকা অবস্থায় মামুন মাহমুদের কদর ছিল ব্যতিক্রম। এছাড়া ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি বিএনপি থেকে পদত্যাগকারী নেতা শাহ আলমের সাথেও ছিল মামুন মাহমুদের সখ্যতা। যার ফলে ফতুল্লা থানা বিএনপির কমিটিতে তার অনুসারী জাহিদ হোসেন রোজলকে থানা বিএনপির আহবায়ক হিসেবে পদায়ন করতে পেড়েছিলেন। আর এই ফতুল্লা থানা বিএনপির কমিটি গঠনের পর থেকেই নানা রকম বিতর্ক চলমান ছিল।

 

কারণ ফতুল্লা থানা বিএনপির কমিটিতে শাহ আলমের অনুসারী এবং তার কর্মচারীদের দ্বারা বিচরণ ছিল কমিটি জুড়ে। যার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবগঠিত কমিটি ফতুল্লা বিএনপির কমিটি ভেঙ্গে নবরূপে সাজিয়েছে। তবে জেলা বিএনপিতে নতুন নেতৃত্ব আসার পর জেলা বিএনপির রাজনীতিতে একক আধিপত্য প্রতিষ্ঠাসহ কমিটি মেকারে তৎপর নেতারা জেলা বিএনপির রাজনীতি থেকে খসে পড়েছেন। এতে করে জেলা বিএনপির স্বচ্ছ ত্যাগী নেতারা দাবড়িয়ে বেড়াচ্ছেন ব্যাকফুটে রয়েছে জেলা বিএনপিতে আধিপত্য বিস্তারকারীরা।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন