Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে বিএনপির পাঁচ নেতা  গ্রেফতারে ইকবাল হোসেনের নিন্দা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

সিদ্ধিরগঞ্জে বিএনপির পাঁচ নেতা  গ্রেফতারে ইকবাল হোসেনের নিন্দা
Swapno



নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫ নেতাকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব ও নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।

 

 

বুধবার (৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানায়। উল্লেখ্য মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের  চৌধুরী বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় নব গঠিত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৫ নেতাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

 

বিবৃতিতে ইকবাল হোসেন বলেন , ক্ষমতায় টিকে থাকতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও তাদের ওপর দমনপীড়ন চালাচ্ছে সরকার। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন-সংগ্রামে চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সেইসঙ্গে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানায় ইকবাল হোসেন।  এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন