Logo
Logo
×

রাজনীতি

বন্দরে স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভাচ্ছো

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম

বন্দরে স্বেচ্ছাসেবক লীগের নয়া কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভাচ্ছো
Swapno


 
বন্দর উপজেলা চেয়ারম্যান তথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ রশিদকে ফুলেল অভ্যর্থনা জানিয়েছেন  সদ্য ঘোষিত বন্দর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।  বুধবার (৮ফেব্রুয়ারী) সকালে বন্দর উপজেলা পরিষদে এসে তারা এ অভ্যর্থনা জানায়।

 

 

অভ্যর্থণাকালে বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ বলেন,অভিনন্দন জানাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে। রাজনীতি করতে হলে আপনাদের অবশ্যই বেশি বেশি বই পড়তে হবে। বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে। যারা স্বেচ্ছাসেবকলীগ করেন তাদের জানতে হবে স্বেচ্ছাসেবক মানে কি? স্বেচ্ছায় প্রণোদিত হয়ে বিনা বেতনে যে ব্যক্তি সেবাদান করে তাকেই স্বেচ্ছাসেবক বলা হয়।

 

 

অথচ আমরা স্বেচ্ছাসেবক লীগ অনেকেই করি কিন্তু এই সংগঠনের যথার্থতা বুঝি না। স্বেচ্ছায় প্রণোদিত হয়ে সেবাদান করতে না পারলে স্বেচ্ছাসেবক লীগ করার দরকার নাই। তিনি আরো বলেন, প্রকৃতপক্ষে স্বেচ্ছাসেবক তারা যেমন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ), আবু বক্কর (রাঃ), মাদার তেরেসা সহ আরো যারা আছেন,তারা কখনো কিছু পাওয়ার আশা করেননি।

 

 

তবুও তারা মৃত্যুর পরও বেঁচে আছেন সবার অন্তরে। আসলে আমরা এখনো প্রকৃত স্বেচ্ছাসেবক হতে পারিনি। তাই আসুন আমরা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে নতুন করে কিছু শেখার চেস্টা করি। আসলে সফলতার পথের কোন গন্তব্য নেই। প্রতিটি সফলতা চলার পথের একেকটা মোড় মাত্র।

 

 

এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়সাল কবির,সাধারণ সম্পাদক আব্দুল আলী,বন্দর ইউনিয়ন আ'লীগের সভাপতি তাহাজ্জুদ ইসলাম,সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান শুভ,কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বিল্লাল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ সোহাগ,মুছাপুর ইউনিয়ন সভাপতি সাইদুল হাসান সাঈদ ও হৃদয়সহ আরো অনেকে।    এন. হুসেইন/ জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন