বিএনপির পদযাত্রা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৫ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় কুতুবপুর ইউনিয়নের ভূইঘর কাজীপাড়া এলাকায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আলীমুদ্দিন খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ মোল্লা। এসময় বিএনপি নেতা আশরাফুল আলম হিমেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোঃ শহিদুল্লাহ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন।
নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম. এ. লতিফ তুষার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন, বিএনপি নেতা নজরুল ইসলাম মাতবর, থানা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস, আব্বাস উদ্দিন আশিক, আব্দুল হালিম মুসা।
তরিকুল ইসলাম তারেক, মাসুম রাজ, মজিবুর রহমান, মামুন মাহমুদ, আবু সাঈদ মাতবর, গোলাম কাদির, দ্বীন ইসলাম, জামান মিয়া, মোঃ জাফর, সাগর আহাম্মেদ, মিঠু, নজরুল ইসলাম প্রমুখ। এন.হুসেইন/জেসি


