Logo
Logo
×

রাজনীতি

মুকুলে হোঁচট খেলেন মহানগর বিএনপির একাংশ

Icon

এফ মাহমুদ

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৪ পিএম

মুকুলে হোঁচট খেলেন মহানগর বিএনপির একাংশ
Swapno

 
# লাগামছাড়া বক্তব্যে বিএনপি ও আওয়ামী লীগে গভীরভাবে নিন্দিত হয়েছেন তিনি


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতারা বিতর্কিত আতাউর রহমান মুকুলের নেতৃত্বে মহানগর বিএনপির রাজনীতি করতে গিয়ে আবারও হোঁচট খেলেন। কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি ঘোষণার পরই কমিটি থেকে ১৫জন নেতা পদত্যাগ করে বিগত সময়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের ব্যানারে আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিভিন্ন সভা সমাবেশ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে আসছিলেন।

 

 

তবে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে বেফাঁস বক্তব্য দিয়ে আবারও বিতর্কে জড়িয়েছেন মুকুল। এর আগেও মহানগর বিএনপির কমিটি থেকে পদত্যাগ করে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদককে নিয়েও বিরূপ মন্তব্য করে নিজ দলে ব্যাপক সমলোচিত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির একাংশের নেতারা যাকে গুরু মেনে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মূল কমিটির বিদ্রোহ করে আসছিলেন সেই মুকুলকে নিয়েই এখন অশ্বশতিতে রয়েছেন।

 

 

সূত্র বলছে, ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে লিফলেট বিতরণের কার্যক্রম শেষে আতাউর রহমান মুকুল বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বলেন এই দেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোন অবদান নাই। আর এই মন্তব্যের পর আবারও ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেন বিতর্কিত নেতা মুকুল।

 

 

এছাড়া গত ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশে উপস্থিত হয়ে মঞ্চে উঠতে গেলে   কেন্দ্রীয় নেতাদের বাঁধার সম্মুখীন হতে হয়। এতে করে মুকুলের নেতৃত্বে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতি করা নেতারা একাংশের নেতারা চরম বিপাকে পড়েছেন।

 

 

কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি গঠিত হওয়ার পর মুকুলের নেতৃত্বেই পদত্যাগ করে মহানগর বিএনপিতে বিদ্রোহ করেন মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বন্দর থানা বিএনপির সভাপতি হাজী নুরুউদ্দিন আহম্মেদ, মহানগর বিএনপির পদত্যাগকারী যুগ্ম-আহবায়ক এ্যাড. জাকির হোসেন, এড. আব্দুল হামিদ ভাষাণী, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা।

 

 

তার মুকুলের বিতর্কিত কর্মকান্ডের কারণে শুধু বিএনপির একাংশের নেতাদের নয় পুরো নারায়ণগঞ্জ বিএনপিকে ভাবিয়ে তুলেছে। কারণ আগে থেকেই মুকুল ক্ষমতাসীন দল ও ক্ষমতাসীন দলের শরীক দলের সখ্যতা বজায় রাখতে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানকে কুকুর বলে গালি দিয়ে আওয়ামী নেতা বক্তব্য দিলেও সেসময় এই মন্তব্য নিয়ে কোন রকম প্রতিবাদ করেননি মুকুল।

 

 

তবে বিএনপির একাংশের নেতারা পূর্ব থেকেই মুকুলের নানাবিথ বিতর্কিত কর্মকান্ডের প্রতি অবগত থেকেও মহানগর বিএনপির একাংশের নেতারা তার নেতৃত্বে মহানগর বিএনপিতে বিদ্রোহ করেছিলেন। বিদ্রোহ করার শুরুতেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি থেকে পদত্যাগ করার পর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন।

 

 

তবে এই মন্তব্যের পর দল থেকে কোন শাস্তি না দেয়া হলেও ঢাকা বিভাগীয় সমাবেশের না উঠতে বাঁধার দেয়া হলে দলে মুকুলের আস্থা সম্পর্কে নেতাকর্মীরা অবগত হয়ে যান। তবে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করায় এবার আওয়ামীলীগ নেতাদের কাছে তিরস্কারের শিকার হচ্ছেন মুকুল।

 

 

এতে করে শুধু মুকুল নয় বিএনপির একাংশের নেতাদেরও নানাবিধ বিতর্কের খড়গ টানতে হতে পারে। তবে মুকুলের বিতর্কিত কর্মকান্ডে বিএনপির একাংশের নেতাদের টনক না নড়লেও পুরো নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে এখন মুকুলকে নিয়ে টনক নড়েছে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন