মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১০ পিএম
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় সিদ্ধিরগঞ্জ নাসিক ৯নং ওয়ার্ডস্থ জালকুড়ি পশ্চিমপাড়াস্থ ৯২নং জালকুড়ী উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন নুর হোসেন ও সাধারণ সম্পাদক জনি খাঁন নির্বাচিত হয়েছেন। এর আগে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান সাঈদ।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো. নুর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জনি খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক।
অতিথি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান বদু, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গোলাম সাব্বির, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান কমল, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান হাবীব, ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল প্রমুখ।
এদিকে সম্মেলনকে ঘিরে দুপুর থেকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আওতাধীন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে, ঢাক ঢোল বাজনা বাজিয়ে মিছিল মিছিল শ্লোগানে শ্লোগানে সম্মেলনস্থলে জালকুড়ি পশ্চিমপাড়াস্থ ৯২নং জালকুড়ী উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে জড়ো হন। এন.হুসেইন/জেসি


