কর্মসূচিবিহীন অলস সময় পার করছে জাতীয় পার্টি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম
একদিকে আওয়ামীলীগ বছর জুড়েই দেশব্যাপী রাজনৈতিক মাঠ দখলের রোড ম্যাপ তৈরী করেছে। অপরদিকে বিএনপি যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একের পর এক কর্মসূচি মাঠ দখলের চেষ্টা করছে। কিন্তু জাতীয় পার্টির সিদ্ধান্তহীনতার কারণে আগামীতে জোটের রাজনীতি রয়েছে দ্বিধা দ্বন্ধে এতে জাতীয় রাজনীতিতে অনেকটা ব্যাকফুটে রয়েছে।
এতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাঠে কোন কর্মসূচি নিয়ে মাঠে না থাকায় অলস সময় পার করছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগন জাতীয় পার্টির নেতারা। নিজ দলের কর্মসূচি না থাকার অযুহাতে জাতীয় বিভিন্ন দিবসগুলোতে অনেকটা এড়িয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতারা।
সূত্র বলছে, দেশের প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনী বছর হিসেবে রাজপথে নিজেদের শক্তির জানান দিচ্ছে। তবে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরে আওয়ামীলীগ এবং জাতীয় পার্টির প্রতিটি অঙ্গসংগঠনের ব্যস্ত সময় পার করলেও রাজপথে একেবারেই বিলীন হয়ে গিয়েছে জাতীয় পার্টি। কারণ নারায়ণগঞ্জের রাজপথে জাতীয় পার্টির পদচারনা নেই বললেই চলে।
সর্বদাই জাতীয় পার্টির নেতারা দলীয় কর্মসূচি না থাকার অযুহাত দিয়ে বর্তমানে জাতীয় দিবসগুলোতেও কোন রকম কর্মসূচি নিয়ে মাঠে থাকছে না। এতে করে অনেকটা অলস সময় পার করছে নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতারা।
এছাড়া বর্তমান নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে থাকা শীর্ষ নেতাদের রয়েছে নানা রকম বিতর্ক। কারণ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরে জাতীয় পার্টির তৃতীয় শ্রেণীর নেতারা শীর্ষ পদে আদিষ্ঠ হওয়ায় কমিটি গঠনের পরই তাদের নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা শুরু হয়ে যায়।
বিগত সময়ে নেতৃত্বে দিতে গিয়েও তারা তাদের অযোগ্যতার প্রমাণ দিয়েছে। নারায়ণগঞ্জ জেলায় আওয়ামীলীগের সূতিকাগার তেমন নারায়ণগঞ্জে জাতীয় পার্টিরও বিশাল আঁকারে প্রভাব রয়েছে।
যার ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি আসন নারায়ণগঞ্জ-৩,৫ জাতীয় পার্টির দখলে রয়েছে। তারপরও নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টি রাজপথে তারা তাদের শক্তির জানান দিতে ব্যর্থ হচ্ছেন। কারণ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতারা পূর্বের ন্যয় রাজপথে তর্জন গর্জন দেখাতে ব্যর্থ হচ্ছে।
এতে দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আসনগুলো দখলে রাখতেও অনেকটা বেগ পোহাতে হতে পারে। কারণ বছরের অগ্রভাগ সময়ই অলসতায় কাটায় নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতারা। এতে করে দ্বাদশ সংসদের দ্বারপ্রান্তে এসেও নারায়ণগঞ্জ জাতীয় পার্টি নেতাদের অলসতায় শক্তি হাড়িয়ে ছিঁটকে পড়তে পারে স্থানীয় রাজনীতির রাজপথ থেকে। এন.হুসেইন/জেসি


