Logo
Logo
×

রাজনীতি

সাপ্রদায়িক হামলা, ভাংচুর ও ধর্ম অবমাননা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৩ পিএম

সাপ্রদায়িক হামলা, ভাংচুর ও ধর্ম অবমাননা প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
Swapno

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গাসহ সারাদেশে অব্যাহত সাপ্রদায়িক হামলা, হুমকি, দেব-দেবী‘র বিগ্রহ ভাংচুর ও ধর্ম অবমাননার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

 

শনিবার ১১ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যুব ঐক্য পরিষদ মহানগরের সভাপতি এড.অঞ্জন দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রবীর কুমার দাস তিনি বলেন, আজকে সারা বাংলাদেশ এক সাথে প্রত্যেকটি জেলা ও উপজেলার শহরে আমাদের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এটার কারণ হলো গত ৬ ফেব্রুয়ারিতে আমাদের ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গাতে পর পর ১৪টি মন্দিরে হামলা করে পূজা মন্ডব ভাঙ্গার ঘটনা ঘটেছে। এর তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানিয়েছে। এছাড়া ও প্রতিটি মিডিয়ায় ও প্রতিকায় দেখবেন সারা বাংলাদেশে নানার মন্দিরে এই ভাংচুরের ঘটনা ঘটছে। ইতিমধ্যে আমরা আমাদের ৫ দফা দাবি নিয়ে সারা বাংলাদেশে রাজপথে রয়েছি। আমরা রাজপথে সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে এই আন্দোলন করছি। আর বার বার আমাদের উপরে নির্যাতন বন্ধের জন্য দাবি জানাচ্ছি। আর যারা দুষ্ঠু চক্রকারীরা এই কার্যক্রম করছে তাদের গ্রেফতারের আওতায় আনা হোক। আর যদি একজন হলে ও বিচার হত তাহলে দুইদিন পর পর এই ঘটনা ঘটতো না। আর এই বিক্ষোভ সমাবেশ থেকে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনা হোক।

 

এ সময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রবীর কুমার দাস, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক রঞ্জিত মন্ডল, মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, সাধারন সম্পাদক নিমাই চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিয়দ ফতুল্লা থানার সভাপতি প্রবীর কুমার দাস, সিদ্ধিরগঞ্জ খানার সদস্য সচিব নারায়ণ দাস, রূপগঞ্জ উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্রামক্রান্ত সরকার, সোনারগাঁ থানা সাধারন সম্পাদক শিশির, যুব ঐক্য পরিষদের জেলার সভাপতি আনন্দ কুমার সেরাওবী সুমন, সাধারন সম্পাদক ঘঠন চন্দ্র দাস, যুব ঐক্য পরিষদ মহানগরের সাধারন সম্পাদক রিপন এ ছাড়া ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের সকল ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন