মাহফুজুর রহমান হুমায়নের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫৬ এএম
রূপগঞ্জ থানা বিএনপির আওতাধীন দাউদপুর ইউনিয়নে গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবীতে রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি এড. মাহফুজুর রহমান হুমায়নের নেতৃত্বে পদযাত্রা কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দাউদপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।এসময় পদযাত্রায় রূপগঞ্জ থানা বিএনপির আওতাধীন দাউদপুর ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফেস্টুন- ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন।
পদযাত্রা শেষে এড. মাহফুজুর রহমান হুমায়ন বক্তব্যে বলেন, আজকে সারা বাংলাদেশে চার হাজার সাতশত ইউনিয়নে পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকে রূপগঞ্জের প্রত্যেকটি ইউনিয়নে শান্তিপূর্ণ ভাবে পদযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে আমরা দাউদপুর ইউনিয়ন পদযাত্রা পালন করেছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আন্দোলনে আছি আন্দোলনে থাকব এই সরকারের পদত্যাগ না ঘটিয়ে আমরা ঘরে ফিরব না। আপনার জানেন এই সরকারের সময় শেষ আপনারা ধৈর্য্য ধরেন এই সরকার আর বেশিদিন ক্ষমতায় টিকতে পারবে না। তাই আপনাদের বলতে চাই আগামীতে যে কর্মসূচি আসবে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সফল করব।
এসময়ে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোঃ হেলাল উদ্দিন সরকার রূপগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিরুল ইসলাম জোসেফ রুপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক কাজী জয়নাল হোসেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার সদস্য কিরণ ভূঁইয়া দাউদপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদল নেতৃবৃন্দ কৃষক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক বৃন্দ ও আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


