Logo
Logo
×

রাজনীতি

বিএনপি বিশাল ঘোড়ার ডিম পেড়েছে: চন্দন শীল

Icon

যুগের চিন্তা  রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৯ পিএম

বিএনপি বিশাল ঘোড়ার ডিম পেড়েছে: চন্দন শীল
Swapno



মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা একটি শক্তিশালী কমিটি গঠন করতে চাই। কোথায় কি হবে জানি না, কিন্তু এই ১৩নং ওয়ার্ডে আমরা প্রধানমন্ত্রীর প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফিরবো; অনেক হুমকি-ধামকি দেয়া হচ্ছে।

 

 

ওই বিএনপিরা বলে ছিলো ১০ তারিখে খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক জিয়ার কথায় দেশ চলবে; কিন্তু আমরা দেখেছি ১০ তারিখে তারা বিশাল একটি ঘোড়ার ডিম পেরেছে। এটাই হচ্চে বিএনপি, যারা খুনির দল, লুটেরার দল। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সরকারি তোলারাম কলেজে আয়োজিত ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 


 
চন্দন শীল বলেন, আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার প্রার্থীকে জয়ি করে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনবো। শেখ হাসিনা যেটা বলেন, সেটা করেন; কারণ তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা।

 

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড খোকন সাহা। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হান্নান আহমেদ দুলাল। 

 

 

যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, শিখন সরকার শিপন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন