দেশের শান্তি নষ্ট না করে নির্বাচনে মনোযোগ দেন: স্বপন
সাদ্দাম হোসেন শুভ
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১৫ পিএম
বিএনপি-জামাতের সন্ত্রাস ও দেশ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের পক্ষে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১১ ফেব্রুয়ারী ) বিকেল ৩টায় ফতুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজি মো.মিছির আলীর সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ফতুল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ খন্দকার লুৎফর রহমান স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মো.শরীফুল হক।
আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মো.শাহজাহান, ফতুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মো.সজীব যুবলীগ নেতা কাজল চৌধুরী,শেখ মো.মেহেদী হাসান শাহীনসহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান স্বপন একটি চিরচেনা গানের সুরে ( ভালবাসা মোরে ভিখারী করেছে তোমারে করেছে রাজরাণী)।
বিএনপির নেতাকর্মীদের উদ্দ্যোশ্যে বলেন, দীর্ঘ ১৪ বছর যাবত আওয়ামীলীগ ক্ষমতায় রয়েছে। অথচ দেখেন দীয়দিন যাবত আপনারা বিএনপির নেতাকর্মী রাজ-রানীর মতই দেশে রয়েছে আর আমরা ভিখারীর মত পুরো দেশে ঘুরে ঘুরে উন্নয়নমুলক কাজ করে যাচ্ছি। কিন্তু আপনারা যারা বিএনপির রাজনীতি করছেন তাদের কাউকেই কিছু বলেনি।
আপনারা যে যার মত ব্যবসা-বানিজ্য ও কাজকর্ম করছেন। দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করলে আমরা কিন্তু ছাড় দিবো। রাজনীতির নামে সন্ত্রাস,নৈরাজ্যে করবেন তা কিন্তু বরদাস্ত করা হবেনা। দেশের শান্তি নষ্ট না করে মাত্র ৮ মাস পরে জাতীয় নির্বাচন সেটায় মনোযোগ দেন। দেখেন ক্ষমতায় আসতে পারেন কিনা।
জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী বলেন, ১৪ বছর যাবত আওয়ামীলীগ ক্ষমতায় আর আপনারা দেশে আছেন ভালোই আছেন। অথচ আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন আমরা ঘরে থাকবো তো দুরের কথা দেশে থাকতে পারিনি। আমরা দেশের বাহিরে থেকেও মামলার আসামী হয়েছি।
আপনারা ফতুল্লা বা সিদ্ধিরগঞ্জ নয় পুরো নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি করেন তাতে আমাদের কোন সমস্যা নাই। আমাদের কাজের উপর বিঘ্নতা সৃষ্টি করলে সেই হাত ভেঙ্গে দিবো। কিন্তু যদি আমাদের চোখ রাঙ্গানী দেন তাহলে আমরা সেই চোখ উপরে ফেলবো ইনশাল্লাহ।
ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি হাজি আবু মো.শরীফুল হক বলেন, আগুন নিয়ে রাজনীতির দিন শেষ। আসুন শান্তিপুর্নভাবে দেশের মানুষের কল্যানে রাজনীতি করি। যারা বলেছেন যে,শেখ হাসিনা ক্ষমতায় আসলে কোন উন্নয়ন হবেনা।
তাদেরকে বলছি,আসুন এবং দেখুন পদ্মা সেতু আজ দৃশ্যমান,মেট্রো রেল চালু হয়েছে,বঙ্গবন্ধু ট্যানেলও উদ্ভোধনের পথে,রুপপুর পারমানবিক কেন্দ্রও স্থাপিত হয়েছে। তারপরও নাকি দেশের উন্নয়ন আপনারা চোখে দেখেন না। রাজনীতির নামে অপরাজনীতি বাদ দিয়ে দেশের মানুষের কল্যানে আসুন। এন.হুসেইন/জেসি


