রনির নেতৃত্বে ফতুল্লা থানার সকল যুবদল ও ছাত্রদলের পদযাত্রা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস-বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তয়ানের লক্ষে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে ফতুল্লা থানার আওতাভুক্ত সকল ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের হাজারো নেতাকর্মীরা পদযাত্রা মিছিল করে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচি হিসেবে সকল ইউনিয়নের যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দররা একত্র হয়ে ধর্মগঞ্জ চটলার মাঠ থেকে কাশীপুর হয়ে বক্তাবলী চর নরসিংপুর শামসুল আলমের চার রাস্তার মোড়ে গিয়ে পদযাত্রা মিছিল সমাপ্ত করেন।
এ সময় পদযাত্রা শেষে করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিতে নেই। আজ বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে মুক্তিযুদ্ধের সময় তাদের কাউকেই দেখা যায়নি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে এদেশের কৃষক শ্রমিক মেহনতী মানুষকে সাথে নিয়ে এ দল গঠন করেছিলেন।
তিনি যখন ক্ষমতায় ছিলেন এদেশের মানুষের কথা চিন্তা করে খাল খনন করেছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সংগ্রাম করেছিলেন। তিনি আরও বলেন, আমরা শহীদ জিয়ার আদর্শের কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছি। আজ আমরা ভাল নেই। নিত্যপণ্যের দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে।
এ সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমাদের নেতা তারেক রহমান বিদেশে। আমাদের হামলা মামলা দিয়ে আর দমিয়ে রাখা যাবে না। আমাদের যদি গ্রেফতার করে দমিয়ে রাখার চেষ্টা করা হয় এটা বৃথা চেষ্টা হবে। শহীদ জিয়ার সাত লক্ষ কর্মী জীবন দিতে প্রস্তুত।
এই সাত লক্ষ নেতাকর্মীকে যদি ক্রসফায়ারে দিতে পারেন তাহলে বাংলাদেশের দখল নিতে পারবেন। তিনি আরো বলেন, তারেক রহমান যতদিন আমাদের সাথে আছেন ততক্ষণ আমরা জীবন দিয়ে হলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেকোন কর্মসূচিতে রাজপথে থাকবো।
এ সময় রনির নেতৃত্বে পদযাত্রায় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আতা-ই রাব্বি, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনির হোসেন।
ফতুল্লা ইউনিয়নের আহবায়ক আব্দুর খালেক টিপু, কাশিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিফ, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জসিম উদ্দিন, বক্তাবলি ইউনিয়ন যুবদল আবুল খায়ের, জুয়েল আরমান, কায়েস আহমেদ পল্লবসহ প্রমুখ। এন.হুসেইন/জেসি


