Logo
Logo
×

রাজনীতি

রাজপথে থাকেননা মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কায়সার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

রাজপথে থাকেননা মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ কায়সার
Swapno

 

# কর্মসূচি দিলেই তিনি গা ঢাকা দেন অভিযোগ তৃণমূলের

 

 

আওয়ামীলীগ থেকে বিরোধীদলের আন্দোলন সংগ্রামকে ঠেকাতে কঠোর কর্মসূচি দিলেই গা ঢাকা দিতে দেখা যাচ্ছে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সারকে। থানা আওয়ামীলীগের গুরু দায়িত্ব নিয়েও দলের মোক্ষম সময়ে দেখা যায় না সাবেক সাংসদ কায়সারকে। গতকাল বিএনপির পদযাত্রায় সন্ত্রাশ নৈরাজ্য ঠেকাতে সারাদেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ। সে লক্ষ্যে সোনারগাঁ থানা আওয়ামীলীগও বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে সারাদিনই রাজপথে অবস্থান করে বিভিন্ন ইউনিয়নগুলোতে শান্তি সমাবেশ সফল করেছে।

 

কিন্তু সোনারগাঁ থানা আওয়ামীলীগ রাজপথে থেকে দিনব্যাপী শান্তি সমাবেশের সফলতা বয়ে আনলেও সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ্ আল কায়সারকে শান্তি সমাবেশে দেখা যায়নি। এর আগেও ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের দিন সোনারগাঁ থানা আওয়ামীলীগ সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে রাজপথে সোনারগাঁ থানা আওয়ামীলীগ অবস্থান নিলেও সেদিনও দেখা যায়নি সাবেক সাংসদ কায়সারকে। তবে বরাবরই দলের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কায়সারের অনউপস্থিতি ভাবিয়ে তুলেছে সোনারগাঁয়ের তৃণমূল নেতাদের।  

 

সূত্র বলছে, প্রায় সময় সোনারগাঁ থানা আওয়ামীলীগের বিভিন্ন সভা সমাবেশে বিএনপিকে নিয়ে কঠোর সমালোচনা করলেও বিএনপির কঠোর আন্দোলনে তাদের সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে দেখা যায় না সাবেক এমপি কায়সারকে। গতকাল সারাদেশব্যাপী বিএনপির পথযাত্রায় সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে সোনারগাঁ থানা আওয়ামীলীগ শান্তি সমাবেশ করেছে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নগুলোতে। দিনব্যাপী বিভিন্ন ইউনিয়নগুলোতে সোনারগাঁয়ের শান্তি সমাবেশ করলেও দেখা যায়নি সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাবেক সাংসদ কায়সারকে।

 

এর আগে গত ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে বিএনপির সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে সোনারগাঁ থানা আওয়ামীলীগ কয়েকটি স্পটে  অবস্থান নিয়ে মিছিল করলেও সেদিনও দেখা যায়নি সাবেক সাংসদ কায়সারকে। তবে টানা দ্বিতীয়বারের মত আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সাবেক এমপি কায়সারের অনুউপস্থিতি ভাবিয়ে তুলেছে স্থানীয় তৃণমূলের নেতাদের। কারণ তিনি সোনারগাঁ থানা আওয়ামীলীগের শীর্ষ দুটি পদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি শীর্ষ পদে থেকেও দলের মোক্ষম সময়ে তার স্থবীরতা অনেকটা দৃষ্টিকটু মনে হয়েছে তৃণমূলের নেতাদের।

 

কারণ নবম সংসদ নির্বাচনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থীকে প্রায় লাখ খানেক ভোটের ব্যবধানে হাড়িয়ে আওয়ামীলীগের দীর্ঘদিনের হাড়িয়ে যাওয়া আসনটিতে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হয়েছিলেন কায়সার। আর তার হাত ধরেই সোনারগাঁ তৃণমূল আওয়ামীলীগের নেতরা বিএনপি ক্ষমতা থাকাবস্থায় কঠোর আন্দোলন সংগ্রাম করেছিল। আর এই আন্দোলন সংগ্রামের সফলতায় সোনারগাঁ থেকে আব্দুল্লাহ আল কায়সারকে কয়েক লাখ ভোটের ব্যবধানে প্রথমবারের মত সংসদ নির্বাচিত করতে পেরেছিলেন।

 

কিন্তু সাম্প্রতিক সময়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিএনপি যেসকল কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রামকে ভেগবান করছে সেসকল আন্দোলন সংগ্রামে বিএনপি সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে আওয়ামীলীগও কর্মসূচি পালন করছে সে কর্মসূচিগুলোতে দেখা যাচ্ছে না সাবেক এমপি কায়সারকে। এতে করে স্থানীয় তৃণমূল আওয়ামীলীগের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে সাবেক এমপি কায়সারকে নিয়ে। এ বিষয়ে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল কায়সারের সাথে যোগাযোগ করা হলেও তিনি ফোন কলটি রিসিভ করেননি।

 

এ বিষয়ে সোনারগাঁ থানা আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন