Logo
Logo
×

রাজনীতি

আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্তি করতে হবে-টিটু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩২ পিএম

আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রীকে মুক্তি করতে হবে-টিটু
Swapno

 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু বলেন, আজকে এই পদযাত্রায় আমাদের উদ্দ্যেশ্যে ১০ দফা দাবি। আমাদের মানবতার মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সমস্ত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকের এই দশ দফা দাবিতে আছে ডাল, চাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সমস্ত জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকের এই ১০ দফা।

 

১১ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩ টায় ডাল, চাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ সমস্ত জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে গনতন্ত্র পূনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কুতুুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ পদযাত্রায় তিনি আরও জানান, আপনারা জানেন আজকে প্রতিটা ক্ষেত্রেই বাংলাদেশে শুধু দূর্নীতি তাই এই দূর্নীতি থেকে আমাদের বের হয়ে আসতে হলে আগামী দিনে আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশনা দিবেন আমাদের জেলা বিএনপির আহবায়ক ও সংগ্রামী সদস্য সচিব যে নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনা মোতাবেক আপনাদের সবাইকে নিয়ে আন্দোলনের মাধ্যমে পূনরায় এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

 

উক্ত পদযাত্রায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী শহীদুল্লাহ্, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক বিল্লাল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সদস্য বাবুল, ফতুল্লা থানা বিএনপির সদস্য নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা বিএনপির সদস্য আনিসুর রহমান, ফতুল্লা থানা বিএনপির সদস্য কামাল উদ্দিন, জাসাসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি শরীফ সহ ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন