আলীরটেকে এসটি আলমগীর ও খোকনের উদ্যোগে শান্তি সমাবেশ পালন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম
বিএনপি ও জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর এলাকায় আওয়ামী লীগের কার্যালয় সামনে সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকনের উদ্যোগে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের নামে সারাদেশেই সন্ত্রাস-সহিংসতা ও নৈরাজ্য ছড়িয়ে দিতে চায় বিএনপি-জামায়াত। এই অবস্থায় সন্ত্রাস-নৈরাজ্য ঠেকাতে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে এই শান্তি সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই বিএনপি ও তার সহযোগীদের দেশের কোথাও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেবে না।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম সালেহ আহাম্মেদ খোকন, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস বি শাহীন সরকার, ইউনিয়ন আওয়মী লীগ নেতা মো.সবিকুল, আলীরটেক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম সায়হাম আহাম্মেদ সোহাগ, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. মাসুম, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. বাচ্চু, আলীরটেক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন , ১নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নূরু মেম্বার ও সাংগঠনিক সম্পাদক মো. খোকন সহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এস.এ/জেসি


