Logo
Logo
×

রাজনীতি

গণ-আন্দোলনের ভয়ে তারা ভীত: হাজী শহিদুল্লাহ্

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৮ পিএম

গণ-আন্দোলনের ভয়ে তারা ভীত: হাজী শহিদুল্লাহ্
Swapno



ফতুল্লা থানা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক হাজী শহিদুল্লাহ্ বলেছেন, জনবিচ্ছিন্ন সরকার গণ-আন্দোলনের ভয়ে ভীত হয়ে নিষ্ঠুর দমন-নিপীড়ন চালাচ্ছে। কিন্তু দমন-নিপীড়ন করে জনগণ এবং নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। যারা সমাবেশ, পদযাত্রার মত শান্তিপূর্ণ কর্মসূচীকে ভয় পায় তারা জনবিচ্ছিন্ন এবং আন্দোলনের ভয়ে ভীত।

 

 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ ঘটিকায় কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া খালপাড় এলাকায় তার নিজ বাসভবনে ফুলের শুভেচ্ছা জানাতে আসা বিএনপি নেতাকর্মীদের উদ্যেশ্যে তিনি আরও কথা বলেছেন। তিনি আরো বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নাই, মাথার উপর থেকেও ছায়া সরে যাচ্ছে; জনগণ আজ জেগে উঠেছে।

 

 

গ্রেপ্তার, মিথ্যা মামলা, দমন করে আন্দোলন নস্যাৎ করার দিন শেষ। এই সরকার জনগণের সরকার নয়। তারা গণশত্রুতে পরিণত হয়েছে। দূর্নীতি, লুট-পাট করে জনগণের অর্থ পাচার করে দেশ-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ছে। অন্যদিকে সর্বগ্রাসী সংকটে জনগণ দিশেহারা।’

 

 

সরকারকে দমন-নিপীড়ন করে আন্দোলন নসাৎ করার পথ পরিহার করার আহ্বান জানিয়ে হাজী শহিদুল্লাহ বলেন, ‘দেশ, জনগণ ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সংঘাত উসকানির পথ পরিহার করে গণদাবি মেনে নিয়ে পদত্যাগ করুন। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের পথ সুগম করুন।

 

 

অন্যথায় গ্রাম-শহরের জনপদে অধিকার হারা, নিরন্ন বুভুক্ষ মানুষের যে পদধ্বনি শোনা যাচ্ছে তাতে গণ-অভ্যুত্থান অবশ্যম্ভাবী।’ এসময় বিএনপি নেতা আশরাফুল আলম হিমেলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জিয়া পরিষদের আবু সাঈদ খান, কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, সাধারণ সম্পাদক জালাল কন্ট্রাক্টর, পলাশ, নাছির প্রধান। 

 

 

সোলাইমান, নুর হোসেন খান, দুলালা ভান্ডারী, ইসমাইল খান,নুর ইসলাম, আজিজ পাশা, রবিন খান, সুজন সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ। পরে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় পাগলা, দেলপাড়া, চিতাশাল ও খালপাড় এলাকা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ হাজী শহিদুল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন