Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লা থানা যুবদলের পদযাত্রা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩ পিএম

ফতুল্লা থানা যুবদলের পদযাত্রা
Swapno



গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ,দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ,খালেদা জিয়ার মুক্তির দাবী,সকল কারাবন্দী নেতা- কর্মীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীসহ ১০ দফা দাবী আদায়ে লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষনানুযায়ী পদযাত্রা করেছে ফতুল্লা থানা যুবদল।

 

 

শনিবার(১১ ফেব্রুয়ারী) বিকালে এনায়েতনগর ইউনিয়নে অবস্থিত চটলার মাঠ থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে নরসিংপুর এলাকায় গিয়ে শেষ হয়।

 

 

এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ,ফতুল্লা থানা যুবদলের যুগ্ন আহবায়ক ও ফতুল্লা ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক টিপু। 

 

 

কাশিপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ মণ্ডল, সাধারণ সম্পাদক শাহিন কাদের, যুবদল নেতা রিজওয়ান সিকদার, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন,সাধারণ সম্পাদক খাইরুল আলম জসিম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা ছাত্রদলের সদস্য সচিব রিয়াদ দেওয়ান প্রমুখ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন