Logo
Logo
×

রাজনীতি

ভয়ে পদযাত্রায় ছিলেননা মান্নান-মোশারফ

Icon

যুগের চিন্তা  রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৯ পিএম

ভয়ে পদযাত্রায় ছিলেননা মান্নান-মোশারফ
Swapno



বিএনপির পদযাত্রার নামে হাঁকডাঁক বাজিয়ে পুলিশী ভয়ে রাজপথ থেকে হাড়িয়ে গিয়েছিলেন সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

 

 

সোনারগাঁ থানা বিএনপির আওতাভুক্ত ইউনিয়নের নেতারা থানা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ছবি সম্বলিত পদযাত্রার ব্যানারে গুটিকয়েক নেতাদের দ্বারা অলিগলিতে ফটোশেসন করে গা ঢাকা দেন। এতে সোনারগাঁ থানা বিএনপিতে আবারও আশনি সংকেত দেখা দিয়েছে।

 

 

কারণ সোনারগাঁ থানা বিএনপিতে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে থানা বিএনপির সভাপতির নির্দেশনায় প্রবীণ ও থানা বিএনপির প্রথম সারির নেতাদের মাইনাস করে তৃতীয় সারীর নেতাদের পদায়ন করার কারণেই মূলত দলের মোক্ষম সময়ে দেখা দিয়েছে বিপত্তি।

 

 

সূত্র বলছে, কেন্দ্রীয় বিএনপির নির্দেশে সোনারগাঁ থানা বিএনপির আওতাভুক্ত ইউনিয়নগুলোতে পদযাত্রার আয়োজন করা হয়। কিন্তু সারাদেব্যাপী ইউনিয়ন পদযাত্রায় জেলা এবং মহানগর ও থানা বিএনপির শীর্ষ নেতারা ইউনিয়ন নেতাদের পাশে থেকে পদযাত্রা সফল করলেও দেখা যায়নি সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে।

 

 

পদযাত্রার আগের রাতে থানা বিএনপির সভপতির বাড়িতে পুলিশী টহল দিয়ে তার বাড়ির সমানে পুলিশ অবস্থান নেয় সেটিকেই অনুপুস্থিতির বাহানা হিসেবে জাহির করছেন। তবে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজেকে সোনারগাঁ থানা বিএনপির অভিভাবক হিসেবে জাহির করলেও থানা বিএনপির নেতৃত্ব দিতে দেখা দিয়েছে ব্যর্থতা।

 

 

কারণ তার নেতৃত্বেই সোনারগাঁ থানা বিএনপি এবং ইউনিয়ন বিএনপিকে ঢেলে সাঁজানো হয়। তবে সোনারগাঁ থানা বিএনপি এবং ইউনিয়ন বিএনপি গঠনের পর নানা রকম বির্তকের জন্ম দেয় থানা বিএনপির সভাপতি মান্নান। ইউনিয়ন বিএনপি কমিটি গঠনের সময়ে প্রতিটি ইউনিয়নে মান্নান তার অনুসারীদের শীর্ষ পদে পদায়ন করে তৃণমূল নেতাদের তোপের মুখে পড়তে হয়।

 

 

তখন ইউনিয়নের নেতারা ক্ষোভে ফুঁসে উঠে সভাপতি মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফের বিরুদ্ধে জুতা ঝাড়ু মিছিল করেন। এছাড়া থানা বিএনপির পূর্ণাঙ্গ করতেও দেখিয়েছিলে নানাবিধ নাটকীয়তা থানা বিএনপির সভাপতি মান্নান। তবে থানা বিএনপি থেকে শুরু করে ইউনিয়ন বিএনপিতে প্রবীণ ও প্রথম সারীর নেতাদের বাদ দিয়ে তৃতীয় শারীর নেতাদের পদায়ন না করার কারণেই এখন দলের সংকটময় সময়ে দেখা দিয়েছে বিপত্তি।

 

 

সম্প্রতি সারাদেশ ব্যাপী পূর্ব কেন্দ্র নির্দেশিত পদযাত্রা অনুষ্ঠিত হলেও সোনারগাঁ থানা বিএনপির ইউনিয়নগুলোতে থানা বিএনপির শীর্ষ থেকে শুরু করে ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতাদের অনউপস্থিত থেকে গুটি কয়েক কর্মীদের দ্বারা ইউনিয়নগুলোতে পদযাত্রা হয়। আর এই পদযাত্রার নামে ফটোসেশনের করে সোনারগাঁ থানা বিএনপির পথযাত্রা কর্মসূচী সফল বলে চালিয়ে দেন।

 

 

কিন্তু দলের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সোনারগাঁ থানা বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে ইউনিয়ন বিএনপির শীর্ষ পদে আদিষ্ঠিত নেতাদের ঢিলেঢালা নামমাত্র পদযাত্রা কর্মসূচি ভাবিয়ে তুলেছে সোনারগাঁয়ের তৃণমূল নেতা থেকে শুরু করে প্রবীণ নেতাদের।

 

 

তাদের মতে দলের এই সংকটময় মুহুর্তে অযোগ্য নেতাদের পদায়ন করার কারণেই আবারও ধূর্বলতা প্রকাশ্যে রূপ নিয়েছে সোনারগাঁ থানা বিএনপির।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন