Logo
Logo
×

রাজনীতি

মুকুল কাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে মহানগর বিএনপির একাংশে

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩১ পিএম

মুকুল কাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে মহানগর বিএনপির একাংশে
Swapno


# ইউনিয়ন পদযাত্রায় রাজপথে ছিলেন না মহানগর বিএনপির একাংশ
 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতাদের হঠাৎ আচমকাই মহানগর বিএনপির রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের গুরু হিসেবে বিবেচিত আতাউর রহমান মুকুলের একের পর এক বিতর্কিত কাণ্ডে দীর্ঘদিন ধরেই অস্বস্তিতে রয়েছে মহানগর বিএনপির একাংশের নেতারা।

 

 

এতে করে মুকুলের বিতর্কিত কান্ডের প্রভাব মহানগরের একাংশের নেতাদের উপর পড়ার শঙ্কা রয়েছে। তবে বিএনপির কেন্দ্র নির্দেশিত সারাদেশব্যাপী ইউনিয়নগুলোতে পদযাত্রা করলেও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতারা মহানগর বিএনপির আওতাভুক্ত ইউনিয়নগুলোতে পদযাত্রা করতে দেখা যায়নি।  

 

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটি হওয়ার পর পরই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতারা পদত্যাগ করে বিদ্রোহ করেন। এরপর থেকেই বিএনপির বিভিন্ন সভা সমাবেশে আতাউর রহমান মুকুলের নেতৃত্বে বিভিন্ন সমাবেশে অংশগ্রহণ করতে দেখা যায়।

 

 

কিন্তু আতাউর রহমান মুকুল বিএনপির একাংশের নেতাদের নিয়ে মহানগর বিএনপির বিদ্রোহ করতে গিয়ে পদত্যাগ করেই ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিয়ে বিরূপ মন্তব্য করেন। এছাড়া ২ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিরূপ মন্তব্য করে বলেছিলেন এই দেশে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর কোনো অবদান নাই।

 

 

এরপর থেকে নিজ দল থেকে শুরু করে ক্ষমতাসীন দলের নেতারাও তার এই বক্তব্যকে বাঁকা চোখে দেখেছেন এবং তিরস্কার করেছেন। পরবর্তীতে ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশে মহানগর বিএনপির একাংশের নেতাদের উপস্থিত হয়ে মঞ্চে উঠতে গেলে কেন্দ্রীয় নেতাদের বাঁধায় রোষানলে পড়েন।

 

 

তার এসব বিতর্কিত কান্ডে নাকাল অবস্থার সৃষ্টি করছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের রাজনীতিতে। যার কারণে বিএনপির কেন্দ্র ঘোষিত ১১ ফেব্রুয়ারি সারাদেশ ব্যাপী ইউনিয়নগুলো পদযাত্রা করলেও বিএনপির একাংশের নেতারা মহানগর বিএনপির আওতাভুক্ত ইউনিয়নগুলোতে পদযাত্রা করতে দেখা যায়নি।

 

 

তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব সারাদিনব্যাপী প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে ইউনিয়ন পদযাত্রা সফল করেন। এতে স্থানীয় নেতারা মন্তব্য করেছে মহানগর বিএনপির একাংশের গুরু হিসেবে বিবেচিত আতাউর রহমান মুকুলের বিতর্কিত কর্মকান্ডেই মূলত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের রাজনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন