Logo
Logo
×

রাজনীতি

আওয়ামীলীগে সম্মেলনের হাওয়া

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৪ পিএম

আওয়ামীলীগে সম্মেলনের হাওয়া
Swapno

 

# মহানগর আ.লীগের ১৮ ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন
# স্বেচ্ছাসেবকলীগেও শুরু হচ্ছে সম্মেলন

 

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন থেকে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে। কেননা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এই বছরের ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচনকে ঘিরে দুই দলের কেন্দ্র ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিতে মাঠ পর্যায়ের নেতা কর্মীরা জেগে উঠেছে। ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগের কেন্দ্র ঘোষিত ইউনিয়নের শান্তি সামবেশ করার জন্য নির্দেশনা দেন। একই সাথে ইউনিয়নগুলোতে বিএনপি সরকারের পদত্যাগ সহ ১০ দফা দাবীতে পদযাত্রা করেন।

 

তারই ধারাবাহিকতায় ফতুল্লার কাশিপুর  ইউনিয়নের শান্তি সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান উত্তপ্ত বক্তব্য রাখেন। সেই সাথে তিনি বিএনপিকে সাবধান করেন। এদিকে নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর জন্য থানা এবং ওয়ার্ড পর্যায়ে সম্মেলন করে যাচ্ছে। দলীয় নেতৃবৃন্দ বলছেন দলকে শক্তিশালী ভাবে ঢেলে সাজানোর জন্য তৃনমূলের ওয়ার্ড থেকে সম্মেলনের মাধ্যমে কমিটি হচ্ছে।

 

দলীয় সুত্র মতে জানা যায়, গত জানুয়ারি মাসের ১৫ তারিখ  নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের আওতাধীন বন্দরের ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড সম্মেলন শুরু হয়। যা এখনো চলমান আছে। ধারাবাহিক ভাবে বন্দরের ১৯ থেকে ২৭ পর্যন্ত ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন শেষ হলেও কমিটিতে কারা আসবে তাদের নাম ঘোষনা করা হয় নাই। কিন্তু শহরের ক্ষেত্রে সদরের ১১ থেকে ১৮ পর্যন্ত ৮টি ওয়ার্ডে সম্মেলন হয়। এখানে কিছু ওয়ার্ডে নির্বাচিত ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষনা হয় আবার কিছু ওয়ার্ডে পরে ঘোষনা হবে বলে জানান মহানগর আওয়ামী লীগের দণন শীর্ষ নেতা। তাদের এমন কান্ড নিয়ে দলীয় নেতাদের মাঝে আলোচনা সমালোচন হচ্ছে।

 

কিন্তু মহানগর আওয়ামী লীগের সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন ১০ টি ওয়ার্ডের সম্মেলন এখনো শুরু হয় নাই। তবে তা আজকের পরে দিন তারিখ নির্ধারণ করে শুরু করবেন বলে জানান মহানগর আওয়ামী লীগের দায়িত্বরত নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড আওয়ামী লীগ সম্মেলন প্রসঙ্গে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওয়ার্ড কমিটির সম্মেলনের বিষয়ে আমরা এখনো দিনক্ষন নির্ধারণ করি নাই। আলাপ আলোচনার মাধ্যমে তা নির্ধারণ করা হবে। তখনি সময় জানিয়ে দেয়া হবে।

 

অপর দিকে আওয়ামী লীগের প্রধান সহযোগী সংগঠন নারায়ণগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ কমিটি গুলো ঢেলে সাজানোর জন্য কাজ করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তার মাঝে ইতোমধ্যে বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহ বন্দরের ৫টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি সম্মেলন শেষ করেন। কিন্তু সম্মেলনের দিনে নতুন কমিটিতে আসা নির্বাচিত নেতাদের নাম ঘোষনা না করে মাস দেড়েক পরে কমিটিতে আসা নেতাদের নাম ঘোষনা করা হয়। একই ভাবে সোনারগাঁ উপজেলার ১০টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হলেও সেখান কার নতুন কমিটিতে কারা আসবেন ২ মাস পার হয়ে গেলেও তাদের নাম ঘোষণা করা হয় নাই। আর এ নিয়ে নেতা কর্মীদের মাঝে নানা প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলছেন এই ভাবে কমিটি আটকে রেখে নেতারা কমিটি বাণিজ্যে মেতে উঠেছেন।

 

তবে এদিকে রোববার নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছা সেবকলীগের সম্মেলনের দিনক্ষন নির্ধারণ করার মাধ্যমে প্রস্তুতি সভা করা হয়। একই সাথে সদর থানাধীন ওয়ার্ড কমিটি গুলোর দিন ধার্য করা হয়। প্রস্তুতি সভার মাধ্যমে আগামী ২৪ ফেব্রুয়ারি সদর থানার গোগনগর ইউনিয়নের বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হবে। পর্যায় ক্রমে ২৫, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি ওয়ার্ড কমিটির সম্মেলন হবে। কিন্তু সম্মেলনের দিন কমিটি ঘোষনা করা হবে কি না তা ওই সময়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান কেন্দ্রীয় স্বেচ্ছা সেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ।

 

প্রস্তুতি সভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ সাংবাদিকদের বলেন, আমরা এ্ই পর্যন্ত যে কয়টায় জায়গায় সম্মেলন করেছি সেখানে সম্মেলনের দিন কমিটি ঘোষনা করেছি। তবে হ্যাঁ কিছু জায়গায় পরে ঘোষনা করা হয়েছে। আবার কিছু জায়গায় সম্মেলন হবে। তবে আমার দায়িত্বে  থাকা সদর থানাধীন দুটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আমরা সফলতার সাথে শেষ করেছি। এখন থানা এবং ওয়ার্ড কমিটি গুলোর সম্মেলনের দিনক্ষন নির্ধারণ করা হয়েছে। সে গুলোও সফল ভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। সেই সাথে আমরা চেষ্টা করবো কমিটিতে আসা নতুন ব্যক্তিদের নাম ঘোষনা করার।

 

জানা যায়, এছাড়া নারায়ণগঞ্জ জেলার বন্দর, ফতুল্লা থানার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের কাজ চলমান রয়েছে। বিশেষ করে ফতুল্লার এনায়েত নগর, বক্তাবলী, কুতুবপুর, ফতুল্লা ইউনিয়নের সম্মেলন চলমান আছে। তার মাঝে এনায়েত নগর ইউনিয়নের ওয়ার্ড কমিটি শেষের পথে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত জানান, যে সকল ইউনিয়নে কমিটি হয় নাই সেখানে আমরা দ্রুত সম্মেলন করে ফেলবো। তাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ দেড়যুগ পর নারায়ণগঞ্জ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনে সম্মেলনের হাওয়া বইছে। আর এতে করে  নতুন প্রজন্ম নেতৃত্বের আশা করলেও গুরে ফিরে পুরানরাই নেতৃত্বে থাকছেন। তবে কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে। এই সম্মেলনের মাধ্যমে দল শক্তিশালী হওয়ার পাশাপাশি দলীয় মনোনয়ন প্রত্যাশী নেতাদের প্রস্তুতি নেয়া হয়ে যাচ্ছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন