Logo
Logo
×

রাজনীতি

মহানগরে আজাদের ট্রাম্পকার্ড টিপু

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২২ এএম

মহানগরে আজাদের ট্রাম্পকার্ড টিপু
Swapno


# অযাচিত হস্তক্ষেপে ত্যক্ত-বিরক্ত কর্মীরা


নারায়ণগঞ্জ মহানগর বিএনপির চতুর নেতার রহস্যময়ী কর্মকাণ্ডে আবারও আতঙ্কিত নেতারা। কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাদের দীর্ঘদিনের সন্দিহান ছিল মহানগর বিএনপিতে অসৎ উদ্দেশ্যের স্বার্থ হাছিলে নারায়ণগঞ্জ বিএনপির রাহুগ্রাস হিসেবে পরিচিত নজরুল ইসলাম আজাদের ট্রাম্পকার্ড হিসেবে কাজ করছে মহানগর বিএনপির সদস্য সচিব হিসেব আবু আল ইউসুফ খান টিপু।

 

 

সম্প্রতি গুঞ্জন উঠেছে যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলে নজরুল ইসলাম আজাদের তল্পিবাহক বাহক হিসেবে পরিচিত মনিরুল ইসলাম সজলের হয়ে পূণরায় উক্ত পদে বহাল রাখতে কেন্দ্রে অযাচিত হস্তক্ষেপ করছে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু।

 

 

এসকল কর্মকান্ডের মাধ্যমে মহানগর বিএনপির বিভক্তি কোন্দল সৃষ্টের নাটের গুরু আবু আল ইউসুফ খান টিপু বিএনপির এই সংকটময় মূহুর্তে ঐক্যবদ্ধ বিএনপিকে দ্বন্দ ও সংঘাতের দিকে ধাবিত করতে যাচ্ছে। কারণ দলে কোন্দল বিভক্তি সৃষ্ট করার মাধ্যমে নজরুল ইসলাম আজাদের স্বার্থ হাছিলে মহানগর বিএনপিকে মুঠোবন্ধী করার মিশনে টিপু।

 

 

সূত্র বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিতে অপ্রতিরোধ্য বিতর্কিত নেতা টিপুকে সদস্য সচিব করা হলে চোঁখ কপালে উঠে মহানগর বিএনপি নেতাদের। কারণ একটি সংগঠনকে নেতৃত্ব দিতে যথেষ্ট পরিমাণ তার নেই কর্মী সমর্থক। এছাড়া তার লোলুপ দৃষ্টিকোন থেকে নেতাদের সঠিক মূল্যায়িত না করার কারণে বিএনপির অগ্রভাগের নেতাদেরই টিপুর নেতৃত্ব নিয়ে রয়েছে আপত্তি।

 

 

কারণ তার রাজনৈতিক বৈতরণী পার করতে যে সকল নেতারা তাকে ছাঁয়াতলে রেখে আশ্রয় দিবে সে সকল নেতারাই তার দৃষ্টিকোন থেকে স্বচ্ছা ত্যাগী নেতা। শুধু এখানেই তিনি ক্ষ্যান্ত থাকেননি জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের পত্নী বিদিশা এরশাদের সাথেও তার স্বার্থ হাছিলে এক টেবিলে বসতে দেখা যায়। আর তখনই টিপুকে নিয়ে গুঞ্জন উঠে বিএনপি ছাড়ার।

 

 

তবে টিপুকে নিয়ে পাহাড় সমান বিতর্ক থাকার পরও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে বিএনপি থেকে মূল্যায়িত করা হয়। কিন্তু এই অপ্রতিরোধ্য বিতর্কিত নেতাকে শীর্ষ পদে আদিষ্ঠ করতে মড়িয়া ছিল নারায়ণগঞ্জ বিএনপির রাহুগ্রাস খ্যাত নজরুল ইসলাম আজাদ।

 

 

কারণ তাকে শীর্ষ পদে আদিষ্ঠ করতে পারলেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে ছড়ি গুড়াতে পাড়বে আজাদ। তবে সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে আজাদের প্রভাব লোপ পাওয়ায় টিপুকে তার স্বার্থ হাছিলে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করছে।

 

 

কারণ নজরুল ইসলাম আজাদের তল্পিবাহক পরিচিত মনিরুল ইসলাম সজলকে যুবদলের শীর্ষ পদে ফের বসাতে মহানগর বিএনপি থেকে টিপুর হস্তক্ষেপ করার গুঞ্জন উঠেছে। এতে করে আবারও প্রতিয়মান হয়েছে নারায়ণগঞ্জ বিএনপিতে আজাদের স্বার্থলোভী নেতৃত্ব প্রতিষ্ঠার অবসান ঘটলেও আবারও মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খাঁন টিপুর মাধ্যমে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে তার স্বার্থলোভী নেতৃত্ব প্রতিষ্ঠা করার মিশনে নেমেছে।

 

 

কারণ নারাযণগঞ্জ যুবদলের সদস্য সচিব হিসেবে পরিচিত মনিরুল ইসলাম সজল সাম্প্রতিক সময়ে আজাদের পরামর্শে মহানগর যুবদলের রাজনীতিকে পরিচালিত করতে গিয়ে কমিটি বাণিজ্যসহ নানা রকম বিতর্কিত কর্মকান্ডের জন্ম দিয়েছে।

 

 

কারণ যুবদলের এই বিতর্কিত নেতা সজল আজাদের পরামর্শেই মূল দলের যুগ্ম সম্পাদক থেকে পদত্যাগ করে যুবদলের মধু আহরণের লোভে পড়ে মহানগর যুবদলের শীর্ষ পদে আদিষ্ঠিত হয়েছিলেন। মহানগর যুবদলের সদস্য সচিব পদে এসে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের মধু আহরণ করে টালমাটাল করে ছেড়েছে মহানগর যুবদলের রাজনীতিকে সজল।

 

 

আর এই বিতর্কিত কমিটি বানিজ্যের হোতা সজলকে আবার শীর্ষ পদে বসাতে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু এবং কেন্দ্রীয় বিএনপির সহ- আন্তজার্তিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের হুমড়ি খেয়ে পড়ার গুঞ্জন উঠেছে।

 

 

এতে প্রতিয়মান হয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি থেকে শুরু অঙ্গসংগঠনের রাজনীতিতে আজাদের প্রভাব প্রতিষ্ঠা করতে সহায়াতা করছে মহানগর বিএনপির সদস্য সচিব টিপু।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন