Logo
Logo
×

রাজনীতি

ফতুল্লায় নির্বাচনী রাজনীতি নিয়ে তৎপর আ.লীগ-বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৪ পিএম

ফতুল্লায় নির্বাচনী রাজনীতি নিয়ে তৎপর আ.লীগ-বিএনপি
Swapno


# উভয় দল এখন পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে
# ধীরে ধীরে কর্মীদের মাঝে বাড়ছে প্রার্থী নিয়ে উন্মাদনা

 

 

নির্বাচনী রাজনীতি নিয়ে ফতুল্লার মাঠে তৎপর হয়ে উঠেছে আওয়ামী লীগ ও বিএনপির উভয় দলের নেতাকর্মীরা। এরই মাঝে গত শনিবার ফতুল্লা থানার কাশীপুর ইউনিয়নে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। বিপরীতে মানুষের ভোটের অধিকার এবং দ্রব্যমূল্য কমানোর দাবি সহ বিভিন্ন দাবিতে সারা দেশে পালিত কর্মসূচির অংশ হিসাবে ফতুল্লায়ও পাঁচটি ইউনিয়নে কর্মসূচি পালন করেছে বিএনপি।

 

 

তবে ফতুল্লায় ওইদিন পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হলেও কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুই দলের কর্মসূচিই ছিলো শান্তিপূর্ণ। তবে দুই দলের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে তারা এখন জাতীয় নির্বাচনকে সামনে রেখেইে মাঠে রয়েছেন। আওয়ামী লীগ চায় নির্বাচনী ধারাবাহিকতা বজায় রাখতে আর বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচনে যেতে।

 

 

তাই উভয় দল এখন পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে মাঠে রয়েছে। এদিকে কাশীপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে স্থানীয় এমপি একেএম শামীম ওসমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অন্নান্যের মাঝে আরো উপস্থিথ ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, সাধারন সম্পাদক শওকত আলী, থানা যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল। 

 

 

থানা ছাত্রলীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের নেতা আবু মোহাম্মদ শরীফুল হক, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন প্রমুখ।

 

 

অপরদিকে বিএনপির বিভিন্ন ইউনিয়ন কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন থানা বিএনপির আহবায়ক শহীদুল ইসলাম টিটু, সদস্যসচিব এডভোকেট আবদুল বারী ভুইয়া, সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আলাউদ্দিন খন্দকার শিপন, লোকমান হোসেন, হাসান আলী, মঈনুল হোসেন রতন, কবীর প্রধান প্রমুখ।

 

 

এদিকে শান্তি সমাবেশ সম্পর্কে জানতে চাইলে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল বলেন দেশে ব্যাপক উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য রাষ্ট্র পরিচালনায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য বিশৃংখলা সৃষ্টির পায়তারা করছে।

 

 

তাই সারা দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ভাবে শান্তি সমাবেশের ডাক দিয়েছে। তাই আমরা আমাদের নেতা মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমানের নেতৃত্বে মাঠে নেমেছি। আমরা দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে আগামী নির্বাচন পর্যন্ত জনগনকে সঙ্গে নিয়ে মাঠে থাকবো ইনশাআল্লাহ।

 

 

এ বিষয়ে থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম শওকত আলী একই রকম কথা বলেন। তিনি বলেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে বিগত বছরগুলিতে সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলি টানেল সহ বহু মেঘা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। সারা দেশের হাজার হাজার কিলোমিটার নতুন রাস্তা নির্মান করা হয়েছে।

 

 

সব পথে সব নদীর উপরে নির্মান করা হয়েছে ব্রিজ। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দেশের জনগনের আস্থা রয়েছে। কিন্তু বিএনপি জামায়াত জনগণের সমর্থন হারিয়ে দিশেহারা হয়ে দেশে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারায় লিপ্ত রয়েছে। তাই নারায়ণগঞ্জে আমরা জননেতা এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকবো।

 

 

কোনো বিশৃঙ্খলা হতে দেবো না। অপরদিকে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ বলেন, এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে সরকারী দল বেঁছে বেঁছে বিএনপি যেদিন কর্মসূচি দিচ্ছে সেদিনই তারাও কর্মসূচি দিচ্ছে। এতে গোটা দেশকে সংঘাতের দিকে ঠেলে দেয়া হচ্ছে।

 

 

তিনি বলেন বিএনপি দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্টা করার জন্য এবং দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাঝে ফেরানোর দাবিতে সারা দেশে ইউনিয়নে ইউনিয়নে কর্মসূচি দিয়েছে। আমরা সেই কর্মসূচি পালন করেছি।

 

 

তিনি বলেন, আপনারা লক্ষ্য করে থাকবেন বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। আগামী দিনগুলিতেও আমরা জনগণকে সঙ্গে সকল কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন দেশের মানুষের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।   এন. হুসেইন/ জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন