# পর্চা দেখে ছাত্রলীগ নেতা নির্বাচিত করার আহবান
দ্রুত ঘনিয়ে আসছে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন। আর এই নির্বাচন ঘিরে ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারনায় নেমেছেন। সেই সাথে প্রতিটি এলাকার স্থানীয় সংসদের সদস্যদের মাঠে নামার নির্দেশনা দিয়েছেন।
তারই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান মাঠে নামার ঘোষনা দিয়ে সভা করেছেন গতকাল। এদিকে গতকাল রাইফেল ক্লাবের সভায় এমপি শামীম ওসমান বলেছেন, ছাত্রলীগের সামনের পর্যায়ের নেতৃবৃন্দ বাছাই এর ক্ষেত্রে ‘সিএস, আরএস, এসএ’ পর্চা দেখে আহ্বান জানান তিনি।
শামীম ওসমান বলেন, ‘যাদেরকেই আপনারা সামনের দিকে নিয়ে আসবেন সিএস, আরএস, এসএ পর্চা দেইখা নিয়ে আসবেন। এখানে যদি কেউ খাইতে আসে, আমাদের তাকে দরকার নাই। আগামী ১৮ ফেব্রুয়ারি ওসমানি স্টোডিয়ামে ছাত্রলীগের সমাবেশ হবে। এই সামবেশকে বাস্তবায়নের জন্য ছাত্রলীগকে নির্দেশনা দেন তিনি।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, ‘ওই কর্মী সভায় সবাই সময় মতো আসবেন। মিটিং শেষ না হওয়া পর্যন্ত যাতে হুড়োহুড়ি না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। রাজনীতি করো না করো, আমার কোন আপত্তি নেই। কিন্তু বাবা-মার যত্ন নিও এবং সব সময় ভালো কাজ করো।
এদিকে গত বছরের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সময় মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। একই সাথে মহানগরের সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত করা হয়। অভিযোগ রয়েছে নাসিক নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করায় এই কমিটি বিলুপ্ত করা হয়। সেই থেকে ১৪মাস হয়ে গেছে এখনো পর্যন্ত মহানগর ছাত্রলীগের কমিটি হয় নাই।
কবে নাগাত হবে তাওই জানেন না নেতৃবৃন্দ। অপর দিকে জেলা ছাত্রলীগে তেমন একটা সক্রিয় নেই। সেই সাথে থানা পর্যায়ের কমিটি গুলোর তেমন ভাবে সচল নেই বলে অভিযোগ ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দের। তাই সচেতন রাজনৈতিক মহলে আলোচনা হচ্ছে মহানগর ছাত্রলীগে কমিটি না থাকা আর জেলা সচল না থাকায় কমিটি বিহীন বলে মনে করেন।
যদিও ক্ষমতাসীন দলের প্রভাবশালী এমপি শামীম ওসমান সভা সমাবেশে বলে থাকেন আমাদের ছাত্রলীগের কর্মীদের পদ পদবী লাগে না। তবে গুঞ্জন রয়েছে ওসমানি স্টোডিয়ামে ছাত্রলীগের সমাবেশের দিন কমিটি হতে পারে কী না তা নিয়ে আলোচনা চলছে। এন. হুসেইন/ জেসি


