# ৫১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন
# সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কমিটি গঠন
নারায়ণগঞ্জ জেলা বিএনপির অর্ন্তগত সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করতে গিয়ে বরাবরই হোঁচট খেয়েছেন সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে থাকা নেতারা। নেতা নির্বাচনে ব্যর্থতায় কমিটি গঠন করেও নানাবিধ কারণে ভেঙ্গে চুড়ে সম্মেলনের আয়োজন করেও সম্মেলন হয়েছে পণ্ড।
তীব্রতর চেষ্টা চালিয়েও দায়িত্বের শেষ সময় পর্যন্ত পারেনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করতে। তবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক হিসেবে গিয়াসউদ্দিন নেতৃত্বে আসার পরই আঙ্গুল দেখিয়ে দিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি ও ওয়ার্ড কমিটি গঠন করার মাধ্যমে কিভাবে নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হয় এবং তার শাখা প্রশাখাকে শক্তিশালী করতে হয়।
সূত্রে জানা যায়, বিএনপির বিগত শাসনামলের শুরুতে দলীয় সাবেক সংসদ-সদস্য গিয়াসউদ্দিনের জিআর টেক্সটাইল মিলে সর্বশেষ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি হয়।
পরবর্তীতে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বে ২০২২ সালের ২৬ জানুয়ারি আব্দুল হাই রাজুকে আহবায়ক এবং মো: শাহ আলম হীরাকে সদস্য সচিব করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কিন্তু কমিটি নিয়ে দেখা দেয় স্থানীয় থানা বিএনপির মধ্যে বিরোধ। কারণ সাবেক সাংসদ গিয়াসের কর্মীদের মাইনাস করেই সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটির দাবিতে প্রতিবাদ সভা করেন।
১৫ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয় তবে সম্মেলন করতে গিয়েই দেখা দিয়েছে বিপত্তি। দুপক্ষের সংঘর্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সম্মেলন পণ্ড হয়। ২০২২ সালের ১৪জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসরাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।
জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা হওয়া সত্ত্বেও কমিটি দায়িত্বে থাকার সময় পর্যন্ত পারেনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করতে। পরবর্তীতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক হিসেবে গিয়াসউদ্দিন নেতৃত্বে আসার কয়েকমাসের মধ্যেই ৫১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি কমিটি গঠন করা হয়।
কমিটিতে মাজেদুল ইসলাম আহবায়ক এবং কাউন্সিলর ইকবালকে সদস্য সচিক করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠনের কয়েকদিনের মধ্যেই গতিশীল কার্যক্রমের মাধ্যমে ওয়ার্ড কমিটিগুলো দ্রুত গঠন হয়ে যায়। ধাপে ধাপে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অর্ন্তগত ১০টি ওয়ার্ডের কমিটি গঠনের কাজ সম্পূর্ণ করা হয়।
এতে প্রতীয়মান হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বাসিন্দা হয়েও থানা কমিটির সাথে ওয়ার্ড কমিটিগুলো গঠনের মাধ্যমে তার নেতৃত্বের সফল্যতা দিখিয়েছে।
তবে সাম্প্রতিক সময়ে যারা জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার বাসিন্দা হয়েও পারেনি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি সহ ওয়ার্ড কমিটি গঠন করতে পারেনি। এতে করে জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন আঙ্গুল দেখিয়ে দিলেন অসম্ভবকে সম্ভব করে। এন.হুসেইন/জেসি


