সিদ্ধিরগঞ্জর ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে কমিটি হস্তান্তর
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১৭ পিএম
সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের কাছে আনুষ্ঠানিকভাবে কমিটি হস্তান্তর করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা ৯নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মাসুদুজ্জামান মন্টু ও সদস্য সচিব মহিউদ্দিন সিকদারের হাতে কমিটি হস্তান্তর করে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আহ্বায়ক মাজেদুল ইসলাম ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি যুগ্ম-আহ্বায়ক আনিস সিকদার, সদস্য নুরুন নাহার, শ্যামল আনোয়ার, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান শরীফসহ ৯নং ওর্য়াড বিএনপির নেতৃবৃন্দ।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আহ্বায়ক মাজেদুল ইসলাম বলেন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে শক্তিশালি সংগঠন লাগবে। তাই প্রত্যাকটি ওর্য়াডকে শক্তিশালি সংগঠন হিসেবে তৈরি করতে হবে।
আগামী দিনের আন্দোলন সংগ্রাম আমারা যেন ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি তার জন্য সবাই কে এক সাথে কাজ করতে হবে। সদস্য সচিব ইকবাল হোসেন বলেন সামনে অনেক কঠিন সময় আসছে আমাদের ঐক্যবন্ধ থাকতে হবে।
আমাদের ঐক্যবন্ধ ভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে। আমাদের জন্য আপনারা দোয়া করেবেন আমারা যেন সিদ্ধিরগঞ্জের ১০টি ওর্য়াডকে সুন্দর ভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করতে পারি। এন.হুসেইন/জেসি


