# কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৫১ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সিদ্ধিরগঞ্জের পর এবার ফতুল্লা থানা এলাকায় বিএনপি কর্মীদের ঐক্যবদ্ধ করতে দ্রুত কমিটি দেয়ার কার্যক্রম লক্ষ্য করা গেছে। তার ধারাবাহিকতায় গতকাল কুতুবপুর ইউনিয়ন বিএনপির ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি শুক্রবার ফতুল্লা থানা বিএনপি প্যাডে ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এডভোকেট বারী ভূঁইয়ার স্বাক্ষরিত বিল্লাল হোসেনকে আহবায়ক ও আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে কুতুবপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়।
এদের মধ্যে ১০ জনকে যুগ্ম আহবায়ক করা হয় তারা হলেন, বাবুল আহমেদ, নজরুল ইসলাম মাদবর, মজিবুর রহমান, তৈয়বুর রহমান, তারিকুল ইসরাম খান, আশরাফুল আলম হিমেল, দিন ইসলাম দিলু, হাজী মো. লিটন, ডিএম আহসান হাবীব, এম এ লতিফ তুষার।
সদস্যরা হলেন, শহিদুল ইসলাম টিটু, লুৎফর রহমান খোকা, সুলতান মাহমুদ মোল্লা ,হাজী শহীদুল্লাহ, জেড বি মোস্তফা, আলহাজ্ব মাজহারুল ইসলাম মিথুন, মামুন হাবীব, মন্টু মেম্বার, এস এম আনিসুর রহমান, কামাল উদ্দিন, শাহজাহান বেপারী, জসিম উদ্দিন খান, আলিম উদ্দিন খন্দকার ,হুমায়ুন কবির।
কালাম পাটোয়ারী, খলিলুর রহমান বাবু, অলিউল্লাহ খোকন, মাসুম আহমেদ রাজ,জাহাঙ্গীর হোসেন রানা ,আবু সাইদ মাদবর, খন্দকার মো:ফারুক, সৈয়দুজ্জামান মীর ,জাকির মিয়া, কাজী আমিন, সৈয়দ আবু জাফর ,মোঃআলম, মজিবুর রহমান তপন ,ওয়ালিদ হাসান (মিঠু) ,আনোয়ার গোসেন আনু, নুরুল ইসলাম, গোলাম কাদের।
সজিব কাজী, কামাল, আহম্মদ হোসেন, হাজী মোহাম্মদ আলী, মুরাদ, তোফাজ্জল হোসেন, জামাল মিয়া কামাল উদ্দিন প্রমূখ দলীয় সূত্রে জানা যায়, এই কুতুবপুর ইউনিয়ন কমিটি দেওয়ার মাধ্যমে দীর্ঘ প্রায় ১৫ বছরে কমিটি না হওয়া খঁরা কাটলো।
নবগঠিত কমিটি সকলেই নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন এবং ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এডভোকেট বারী ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এন.হুসেইন/জেসি


