অয়ন ওসমানের নির্দেশে আহম্মেদ কাউসারের নেতৃত্বে বিশাল শো-ডাউন
মেহেদী হাসান
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩২ পিএম
স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে, ছাত্রসমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে ছাত্র লীগের কর্মী সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সুযোগ্য সন্তান, তরুণ্যের অহংকার এ.কে.এম অয়ন ওসমানের নির্দেশে ও আহম্মেদ কাউসার এর নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে কর্মী সভায় যোগদান করেন।
গতকাল শনিবার ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে ছাত্র লীগের কর্মী সভায় হাজার হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো বিশাল শো-ডাউন করে যোগদান করেন সাবেক ছাত্রলীগ নেতা আহম্মেদ কাউসার।
এসময় ছাত্রলীগের কর্মী সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, তরুণ্যের অহংকার এ.কে.এম অয়ন ওসমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ প্রমুখ। এন.হুসেইন/জেসি


