বিএনপির পদযাত্রায় আসলাম ও ফারুকের নেতৃত্বে শ্রমিকদলের অংশগ্রহণ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ পিএম
বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপি পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে খানপুর হাসপাতালের সামনে মহানগর বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব মো. ফারুক হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম মিয়া, যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেন, যুগ্ম আহ্বায়ক ফজলু মিয়া।
যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান জুয়েল যুগ্ম আহ্বায়ক খালেদ মামুন, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই রিনকু, যুগ্ম আহ্বায়ক রিটন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য বিল্লাল, শাহীন, সুজন, সোলেয়মান, মোস্তফা, আল আমিন, সুমন।
গৌরব, সোহেল, তুষারসহ প্রমুখ। এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের বন্দর, সিদ্ধিরগঞ্জ, সদর থানা ও ওয়ার্ড পর্যায়ের শ্রমকিদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এন.হুসেইন/জেসি


