আহম্মেদ কাউসারের নেতৃত্বে রফিক মেম্বারের বিশাল মিছিল নিয়ে যোগদান
স্টাফ রিপোর্টার: সুলতান
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৬ পিএম
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুন প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার লক্ষ্যে ওসমান স্টোডিয়ামে বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়।
শনিবার ১৮ ফেব্রুয়ারি কর্মীসভা সফল করার লক্ষ্যে ছাত্রলীগের কর্মী আহম্মেদ কাউসারের নেতৃত্বে মো: রফিক মেম্বার বিশাল মিছিল নিয়ে উক্ত কর্মীসভায় যোগদান করেন।
এসময় ছাত্রলীগের কর্মী সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান, তরুণ্যের অহংকার এ.কে.এম অয়ন ওসমান, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ প্রমুখ। এন.হুসেইন/জেসি


