Logo
Logo
×

রাজনীতি

সিদ্ধিরগঞ্জে ফুল স্টপ মহানগর আ.লীগ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৩ পিএম

সিদ্ধিরগঞ্জে ফুল স্টপ মহানগর আ.লীগ
Swapno

 

# সম্মেলনের সময় নির্ধারণ হলে এমনিতেই জানবেন : আনোয়ার
# শামীম ওসমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে : খোকন সাহা

 

 

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে সারাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। একই সাথে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং বিরোধী দল বিএনপি পাল্টা পাল্টি কর্মসূচিতে রাজপথ গরম হয়ে আছে। দুই দলের নেতারাই এখন রাজপথে সক্রিয় থেকে কর্মীদের উজ্জীবিত রেখে যাচ্ছে। তার মাঝে দীর্ঘ দিন পর নারায়নগঞ্জ মহানগর আওয়ামী লীগ ওয়ার্ড সম্মেলন করে সংগঠনকে ঢেলে সাজানো হচ্ছে। সেই সাথে সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরীর মাধ্যমে সাংগঠনিক ভাবে ঘুরে দাঁড়িয়েছে।    

 

এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনে মাস দেড়েক যাবৎ ব্যস্ত সময় পার করছে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। আর এরই মাধ্যমে অতীতের সব ব্যর্থতা কাটিয়ে সংগঠনকে নতুন উদ্যোমে ঘুরে দাড় করাচ্ছে। দীর্ঘ বিশ বছর একই পদ নিয়ে কাজ করছেন সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা। সেই সাথে সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে সম্মেলন প্রক্রিয়া শুরু হওয়ায় তৃনমুল আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে প্রাণ ফিরে এসেছে বলেও জানান অনেকে।

 

এরই মাঝে গত বছরের ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কমিটি না হলেও কেন্দ্র থেকে এই ওয়ার্ড কমিটিগুলো গঠনে বর্তমান কমিটিকেই দায়িত্ব দেয়। এর ফলে নেতা কর্মীদের চাপে এবং কেন্দ্রীয় কড়া নির্দেশনায় জরুরীভাবে এই সম্মেলনগুলো সম্পন্ন করারা সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৮ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব বন্টন করে দেয়া হয়।

 

দলীয় সূত্রমতে, এই বছরের ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ বন্দরে ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড সম্মেলন দিয়ে মহানগর আওয়ামী লীগের যাত্রা শুরু হয়। তারই প্রেক্ষিতে ইতোমধ্যে সদর বন্দরের মহানগর আওয়ামী লীগের ১৭ টি ওয়ার্ডের সম্মেলন শেষ হয়। কিন্তু সম্মেলনে কিছু ওয়ার্ডে কমিটি ঘোষনা করেন আবার কয়েকটি ওয়ার্ডে কমিটি পরে ঘোষনা হবে বলে জানান মহানগর আওয়ামী লীগের দায়িত্বরত শীর্ষ দুই নেতা। আবার কয়েক জায়গায় হট্রগোল তৈরী হয়। তবে সব কিছুর আলো সমালোচনাকে ছাড়িয়ে তারা এখন একের পর এক কমিটি গঠন করে গেলেও সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ড সম্মেলনের সময় হলে এখানে এসে থমকে আছেন।  

 

জানাযায়, সিদ্ধিরগঞ্জের ওয়ার্ড ব্যতীত অন্যসব ওয়ার্ডের সম্মেলন গুলোর ভালো ভালে শেষ হলেও এখানে এসে কেন থমকে আছেন তা নিয়ে প্রশ্ন তুলেন তৃনমূল নেতৃবৃন্দ। এছাড়া সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে নতুন কমিটিতে আসার জন্য একাধিক নেতৃবৃন্দ মাঠে নেমে কাজ করছেন। সেই সাথে মহানগরের শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন সূত্রে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সাথে যোগাযোগের চেষ্টা করছেন। তবে ওয়ার্ড কমিটি গুলোতে কারা নেতৃত্বে আসবে তা নিয়ে এখন থেকে আলোচনা চলছে। আবার কেউ কেউ বলছেন, সিদ্ধিরগঞ্জের কমিটিগুলোতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রভাব বিস্তার করেন থাকে বলে অভিযোগ রয়েছে।

 

সূত্র মতে, সিদ্ধিরগঞ্জ এলাকার ওয়ার্ডগুলোর সম্মেলন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান করবেন বলেও জানান স্থানীয় নেতৃবৃন্দ। তবে দুই একদিনের মধ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জ এলাকার কমিটিগুলো গঠনের দায়িত্বে নামবেন বলে জানা গেছে। অন্যদিকে এসব ওয়ার্ডে কোন পূর্ব কমিটি না থাকায় এখানে কাউন্সিলর বা ভোটার তালিকা তৈরি হয় নাই। সব কিছু মিলিয়ে এই সম্মেলন কার্যক্রম শেষ করার মাধ্যমে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর অর্পিত ব্যর্থতার কালিমা কিছুটা হলেও মুছতে পারবেন বলে মনে করেন তৃণমূল আওয়ামী লীগ।

 

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জানান, সিদ্ধিরগঞ্জের কমিটি নিয়ে আলোচনা করে সময় জানিয়ে দেয়া হবে। সম্মেলনের সময় নির্ধারণ হলে এমনিতেই জানবেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেন, সিদ্ধিরগঞ্জের ১০ টি ওয়ার্ডের সম্মেলনের বিষয়ে সাংসদ শামীম ওসমানের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন