কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের ফুলেল শুভেচ্ছায় সিক্ত বাবুল আহাম্মেদ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪১ পিএম
নবগঠিত কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও ফতুল্লা থানা শ্রমিকদলের সভাপতি বাবুল আহাম্মেদ কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত। শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ ঘটিকার সময় পাগলা নয়ামাটি এলাকায় বাবুল আহাম্মেদের নিজ বাসভবনে শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় কুতুবপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মামুন মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন মিন্টু, সহ-সভাপতি পলাশ শেখ, সহ-সভাপতি হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জালাল হাওলাদার, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক এন জে এস নাঈম আহাম্মেদ আকবর, যুগ্ম সম্পাদক হাসান।
এবং যুগ্ম সম্পাদক কামাল, কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি আরিফুর রহমান, কুতুবপুর ইউনিয়ন শ্রমিকদলের সদস্য নজরুল ইসলাম হৃদয়, বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য মোঃ আলমগীর হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ মহিদুল ইসলাম, মোহাম্মদ আলী ড্রাইভার, মোঃ সাঈদ, মোঃ ইউনুস, মো. সিরাজ, চাঁন মিয়া, নাহিদ, জে.কে. লিটন মানিক সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন শ্রমিকদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকল নেতাকর্মীদের উদ্যেশ্যে কুতুবপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির ১নং যুগ্ম আহবায়ক বাবুল আহাম্মেদ বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও আইনের শাসন নেই। তাই নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সারা দেশে সরকার বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক বাবুল আহাম্মেদ বাংলাদেশের বর্তমান সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপ, গুম, খুন, হত্যা ও বিএনপির নেতা-কর্মীদের হয়রানির প্রতিবাদে তুমুল আন্দোলন গড়ে তোলার দৃঢ় প্রতিজ্ঞা ও শপথ নেন। এদিকে কুতুবপুর ইউনিয়ন বিএনপির ১নং যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এবং সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা সদস্য সচিব গোলাম ফারুক খোকন ও ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু, সদস্য সচিব এডভোকেট আব্দুল বারী ভূইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি শুভেচ্ছা জানাতে আসা সকল নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন এবং ধন্যবাদ জানান। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ফতুল্লা থানা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম টিটু ও সদস্য সচিব এডভোকেট আব্দুল বারী ভূইয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আলহাজ্ব বিল্লাল হোসেন কে আহবায়ক ও আলহাজ্ব আনোয়ার হোসেনকে সদস্য সচিব এবং বাবুল আহাম্মেদ কে ১নং যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এন.হুসেইন/জেসি


