Logo
Logo
×

রাজনীতি

গিয়াস উদ্দিনের নেতৃত্বে ফতুল্লায়  ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৮ পিএম

গিয়াস উদ্দিনের নেতৃত্বে ফতুল্লায়  ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি
Swapno


নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকায় বিএনপির জনপ্রিয়তা বেড়েছে। এক সময় ফতুল্লা থানা এলাকা একটি বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিলো। এই থানার ঘরে ঘরে বিএনপির সমর্থক থাকায় গোটা থানা এলাকাটি এই দলের দুর্গ হিসাবে পরিচিতি লাভ করেছিলো।

 

 

কিন্তু  বিগত কয়েক বছরে সাংগঠনিক বিশৃংখলার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছিলো দলটি। শাহ আলম এবং আজাদ বিশ্ব সেরা হাতে দলের নেতৃত্ব যাওয়ার পর থেকেই সাংগঠনিক ভাবে দ্রত পতন ঘটে বিএনপির। কিন্তু সম্প্রতি এই আসনের সাবেক এমপি গিয়াসউদ্দিন জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর আবারও পাল্টে যেতে থাকে চিত্র।

 

 

সম্প্রতি ফতুল্লা থানা এলাকায় বিএনপি আবারও ঘুরে দাড়াতে শুরু করেছে। থানার পাঁচটি ইউনিয়নেই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তৃণমূল। বিশেষ করে বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপির পক্ষে জনমত অনেকটাই জোরালো হয়ে উঠেছে। সক্রিয় হয়ে উঠেছে নতুন পূরাতন নেতাকর্মীরা।

 

 

যদিও এই থানায় পরিচিত নেতাদের মাঝে জাহিদ হাসান রোজেল, শহীদুল ইসলাম টিটু, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, হাজী মোহাম্মদ শহীদ উল্লাহ এবং আলাউদ্দিন খন্দকার শিপন প্রমুখ নেতারা মূলত দুই ভাগে বিভক্তই রয়ে গেছেন।

 

 

তারপরেও মূল দল বিএনপির এবং বিভিন্ন অঙ্গ দলের মাঠ পর্যায়ের নেতারা সকল প্রকারের বিভেদ ভুলে এক সাথে মাঠে নামতে শুরু করেছেন। তারা বিএনপির কোনো কর্মসূচি ঘোষনা করলেই ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমে আসছেন।

 


এদিকে এই এ বিষয়ে কথা বলার জন্য ফতুল্লা থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মোহাম্মদ শহীদ উল্লাহর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফতুল্লার প্রায় আশি শতাংশ ভোটার বিএনপির সমর্থক। তাই যেকোনো নির্বাচনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয় লাভ করবেন যদি সেই নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়।

 

 

তিনি আরো বলেন আমাদের দলের নেতাদের মাঝে নেতৃত্ব নিয়ে কিছুটা প্রদ্বিন্দ্বিতা থাকলেও ফতুল্লার জনগনের মাঝে কোনো বিভক্তি নেই। এই সরকারের লোকজনের অত্যাচারে ফতুল্লার মানুষ এখন একেবারে অতিষ্ঠ। বিগত পনেরো বছরে ফতুল্লায় কোনো উন্নয়ন হয়নি। সারা এলাকা জুড়ে বর্ষাকালে জলাবদ্ধতা লেগে থাকে।

 

 

তাই দিনে দিনে মানুষের বসবাসের অনুপোযোগী হচ্ছে ফতুল্লা। তাই অত্র এলাকার সাধারন মানুষ বর্তমান সরকারের উপর বেশ ক্ষুব্ধ। এছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্যমূল্যসহ সব ধরনের জিনিসের দাম এতোটাই বেড়েছে যে ফতুল্লার মানুষ তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে।

 

 

তারা জানে পনেরো বছর আগে বিএনপির শাসন আমলে তারা খেয়ে পরে বেশ ভালো ছিলো। তাই অত্র এলাকার সাধারন মানুষ মনে করেন কেবল মাত্র বিএনপি ক্ষমতায় এলেই তাদের জন্য মঙ্গল। তাই অত্র এলাকার মানুষ বিএনপির পেছনে একতাবদ্ধ হয়েছে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন